শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে ২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ছরওয়ার শোকরানা নান্না।
মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা বিআরডিবি হলরুমে উৎসব মুখর পরিবেশে সকাল ১১ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৩ টা পর্যন্ত।
ভোট গ্রহণ শেষে বিকাল ৩ টা ১০ মিনিটের সময় ফলা ফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার মোর্শেদা খানম।
সভাপতি পদে চাকা প্রতীকে মোহাম্মদ আবুল হোসেন ৬ ভোট এবং চেয়ার প্রতীকে মো. ময়নুল ইসলাম চৌধুরী ৪ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে মই প্রতীক নিয়ে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নন্দকুমার সিংহ। তাঁর প্রতিদ্বন্দ্বী মাকমুদ মিয়া (মাছ প্রতীক) পেয়েছেন ৬ ভোট।মোট ৩৮ ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ ছরওয়ার শোকরানা নান্না বলেন,কমলগঞ্জের কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডেকে এগিয়ে নিয়ে যেতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।