শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর নির্বাচনী এলাকায় বিএনপি থেকে সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় আছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। দলীয় মনোনয়ন প্রত্যাশী এ নেতা ইতোমধ্যে এলাকায় ব্যাপক গণসংযোগ, পথসভা ও সমাবেশ করে ভোটারদের দৃষ্টি কাড়ছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণ মানুষের মাঝে মিশে যাওয়া, হাসিমুখে কথা বলা ও মানবিক আচরণের জন্য কামরুল ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বিভিন্ন এলাকায় তাকে দেখা গেছে মানুষের ঘরে ঘরে গিয়ে মতবিনিময় করতে, অসহায় ও দরিদ্রদের খোঁজখবর নিতে এবং ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতা করতে।
এলাকাবাসীর দাবি, বছরের পর বছর মানুষের সুখ–দুঃখের পাশে থাকার কারণে কামরুজ্জামান কামরুলের প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, তিনি বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেলে এ আসনে জয়ের সম্ভাবনা শক্তিশালী হবে।
প্রচারণার এক সমাবেশে কামরুল বলেন,
“আমি যদি বিএনপি থেকে মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হই, তাহলে এলাকার উন্নয়নের ধারাবাহিকতা আরও এগিয়ে যাবে। সন্ত্রাস, মাদক, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে—ইনশাআল্লাহ।”
তাহিরপুরসহ আশপাশের এলাকায় প্রতিদিনই তার গণসংযোগে মানুষের উপস্থিতি বাড়ছে। ফলে নির্বাচনকে সামনে রেখে অঞ্চলে রাজনৈতিক উত্তাপও বৃদ্ধি পাচ্ছে।