1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

টঙ্গীতে সিটি কর্পোরেশন পরিচালিত নতুন স্কুল প্রতিষ্ঠা উপলক্ষে মতবিনিময় সভা

গাজীপুর প্রতিনিধি:
  • Update Time : Monday, November 24, 2025,
  • 73 Time View

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে টঙ্গীতে নতুন একটি স্কুল প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকালে মেঘনা রোডে প্রস্তাবিত স্কুল মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।

সভাটি সঞ্চালনা করেন প্রস্তাবিত স্কুলের পরিচালক ও সিটি কর্পোরেশনের সচিব মো. আমিন আল পারভেজ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, ৪৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শফিউদ্দিন, নোয়াগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়শা সিদ্দিকা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম হারুনুর রশীদ, সুদীপ বসাকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় বক্তারা টঙ্গীর শিক্ষার মান উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং শিশুদের উপযোগী পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। নতুন স্কুলটি প্রতিষ্ঠিত হলে এলাকায় শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ