1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

খেলাধুলা শুধু বিনোদন নয় এটা সমাজ গড়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম রূপসায় আজিজুল বারী হেলাল

রূপসা প্রতিনিধিঃ
  • Update Time : Monday, November 24, 2025,
  • 88 Time View

খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী,কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন এই দেশকে এগিয়ে নিতে শুধু রাজনীতি নয়, খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে। ফুটবল আমাদের তরুণ সমাজের প্রাণের স্পন্দন। যে মাঠে শিশুরা দৌড়ায়, সেই মাঠেই জন্ম নেয় শক্তি, শৃঙ্খলা আর নৈতিকতা। আমাদের দেশের ফুটবলকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে দরকার সঠিক পরিকল্পনা, আধুনিক প্রশিক্ষণ এবং দুর্নীতিমুক্ত ক্রীড়া কাঠামো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার পারলে আমরা খুলনা-৪ এ প্রতিটি ইউনিয়নে ফুটবল মাঠ সংরক্ষণ, নতুন মাঠ নির্মাণ এবং প্রতিভা খোঁজার একাডেমি গড়ে তোলার উদ্যোগ নেবো।কারণ খেলাধুলা শুধু বিনোদন নয় এটা সমাজ গড়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। তিনি বলেন আমরা চাই তরুণরা মোবাইল আসক্তি নয়, মাঠে ফিরে যাক,ফুটবলে নিজেদের ভবিষ্যৎ গড়ুক। এই দেশের ফুটবল আবার জেগে উঠবে যদি আমরা সবাই মিলে পরিবর্তনের পাশে দাঁড়াই, উন্নয়নের সঠিক পথে হাঁটি,আর ধানের শীষকে বিজয়ী করি।

তিনি আজ ২৪ নভেম্বর বিকালে রূপসা উপজেলার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সমাজসেবক মাঈনুল হাসান টুটুলের স্বত্বাধিকারী নৈহাটি সান স্পোর্টিং ক্লাব ও এসবি আলী ফুটবল একাডেমি খালিশপুর। খেলা নৈহাটি সান স্পোর্টিং ক্লাব ২-০ গোলে এসবি আলী ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, মোঃ সাইফুল ইসলাম,মোঃ তহিদ হোসেন প্রমূখ।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিসিবির পরিচালক,খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, যুগ্ম আহবায়ক জেলা মোল্যা খায়রুল ইসলাম,জিএম কামরুজ্জামান টুকু,এনামুল হক সজল,উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ,শেখ আনিছুর রহমান,মোল্যা রিয়াজুল ইসলাম,আঃ সালাম মল্লিক, আছাফুর রহমান,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন।

বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য মোঃ আরিফুর রহমান,রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,আবুল কালাম গোলদার,রয়েল আজম,হুমায়ুন কবীর,বিএনপি নেতা এসএম আঃ মালেক,খান আনোয়ার হোসেন,মহিউদ্দিন মিন্টু, আজিজুর রহমান, দিদারুল ইসলাম,মিকাইল বিশ্বাস, সৈয়দ মাহমুদ আলী,হাজী সাইফুল ইসলাম,মাঈনুল হাসান টুটুল।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকতা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজসেবক শেখ মহিউদ্দিন লিটু।

এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু,বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বনি আমিন সোহাগ,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ খান,যুবদল নেতা মুন্না সরদার, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান,আসাদুর রহমান পাইক,হাবিবুর রহমান বেলাল,রেজাউল ইসলাম রেজা তাফসিরুজ্জামান,সাইফুল ইসলাম,এইচএম কামরুল ইসলাম,নিজাম উদ্দীন টিটো,রবিউল ইসলাম রবি, তরিকুল ইসলাম সুমন,এসএম আবু সাঈদ, ইসরাইল বাবু,বাবু মোল্যা,নয়ন মোড়ল,কবীর শেখ, সাজ্জাদ হোসেন,হাফিজুর রহমান,বেল্লাল হোসেন,নাঈম আহম্মেদ, কামরুজ্জামান নান্টু,জহিরুল হক শারাদা আজিবুল্লাহ শেখ, ওলিয়ার রহমান,মুশফিকুর রহমান সুমন,রনি লস্কর, মোকাররম হোসেন, জিএম হিরোক,দানিশ আরশাদ, আবুল কাশেম, সাহিদুল, ইমরান শেখ,আসাদ হাওলাদার, গোলাম রসূল, সোহেল,ইব্রাহিম শেখ, রুবেল প্রমূখ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ