শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শেরপুর জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
২২ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের যৌথ সিদ্ধান্তে সুমাইয়া আলমের বিরুদ্ধে নেয়া এই সাংগঠনিক ব্যবস্থা কার্যকর করা হয়।
শেরপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রায়হানা আক্তার লিপি জানান, দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং বিএনপি নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কেন্দ্রীয় নেতৃত্ব এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি আরও বলেন, সংগঠনের সুশৃঙ্খল কার্যক্রম বজায় রাখতে এমন ব্যবস্থা প্রয়োজনীয় হয়ে পড়ে।