শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপির অন্তর্গত ৩৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা, লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকালে কুনিয়া মধ্যপাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় সভাপতিত্ব করবেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, আলহাজ্ব মোঃ ফজলুল হক চৌখী। এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা ইউসুফ আলী সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও সাবেক সংসদ সদস্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বিশেষ বক্তা জনাব মোঃ ফারুক হোসেন খাঁন সাবেক সাধারণ সম্পাদক গাছা থানা বিএনপি।
বিশেষ অতিথি : প্রফেসার এম.এ মোতালিব, সরকার, শাহনুর ইসলাম রনি, শাহাদাৎ হোসেন বকুল মোল্লা, মোঃ আব্দুর রহিম খান (কালা),
হাজী বাবর আলী, আজিজুল হক রাজু মাস্টা, মির্জা আবুল হাসেম, জাফর আলী, ইয়াজউদ্দিন, দেওয়ান হাজী, আঃ বারেক সরকার, কাশেম মাতাব্বর।
আমন্ত্রিত অতিথি :আবুল কালাম, আমির আলী, যুবদল নেতা রাব্বি চৌধুরী, আরিফ মির্জা, যুবদল নেতা দেওয়ান আশরাফুল আলম অভি, ওবায়েদুল হকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেন “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু বিএনপি’র রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি জাতী পুনর্গঠনের রূপরেখা। দেশে ন্যায়বিচার, জবাবদিহিতা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গাজীপুর হবে আন্দোলনের অগ্রভাগ, এখান থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিতে হবে।”
জনগণের সরকার প্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি নেতা-কর্মীকে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।” আর শ্রমিক ও এলাকাবাসীকে নির্দেশ দিলেন, যদি কোন হয়রানি ও চাঁদাবাজি, দখলবাজি কেউ করে আমাকে জানাবেন আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিব অন্যায়ের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করা হবে।
হাসান উদ্দিন সরকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন,“আগামী নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। জনগণ যদি ধানের শীষে ভোট দেয়, তবে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশে ন্যায়বিচার ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবো।” সভা শেষে লিফলেট বিতরণের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে বিএনপি’র ঘোষিত কর্মসূচি প্রচার করা হয়।