শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
চলে যাক জরা, স্কাউটিং এ গড়ি নতুন ধরা”—এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস ডিমলা উপজেলার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে অষ্টম উপজেলা কাব ক্যাম্পুরি ২০২৫। শনিবার (১৬ নভেম্বর) থেকে বুধবার (২০ নভেম্বর) পর্যন্ত ডিমলা রাণী বৃন্দা রাণী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ক্যাম্পুরিতে উপজেলার ৩৭টি বিদ্যালয়ের ৪২টি কাব দল অংশগ্রহণ করে।
ক্যাম্পুরির অন্যতম আকর্ষণ ছিল মহাতাবু জলসা। পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ দিক থেকে স্কাউট সদস্যরা আগুনের মশাল হাতে শোভাযাত্রা করে নির্দিষ্ট স্থানে মিলিত হন। পরে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহাতাবু আগুন প্রজ্বলন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্যাম্পুরির চিফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এই কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান, ডেপুটি চিফ মোঃ আসাদুজ্জামান কমল কমিশনার উপজেলা স্কাউট্স ডিমলা, সদস্য সচিব ও স্কাউটস সম্পাদক মোঃ রাসেউল আলম রাসেল,প্রোগ্রাম চিফ, মেছাঃ ফাহমিদা পারভীন কাব লিডার ডিমলা উপজেলা, মোঃ সাইফুল ইসলাম উপজেলা স্কাউটস লিডার ডিমলা।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্কাউটস কমিশনার জেলা সম্পাদক, ডিমলা থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বীরেন্দ্রনাথ রায়, ডিমলা রানী বিন্দা রানী প্রধান শিক্ষক,বাবুল হোসেন
মহাতাবু জলসা শুরুর আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্কাউটিং এর আদর্শ, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও মানবিকতা গঠনে এর ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। অনুষ্ঠানস্থলে ছিল উৎসবমুখর, আর স্কাউট সদস্যদের নানা পরিবেশনায় পুরো মাঠ প্রকম্পিত হয়ে ওঠে