1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

কোহেলিয়া নদী পুনরুদ্ধার ও জেলেদের জীবিকা রক্ষায় বাপা’র মতবিনিময় সভা

আবদুর রহমান কক্সবাজার মহেশখালী প্রতিনিধি
  • Update Time : Thursday, November 20, 2025,
  • 91 Time View

আমাদের নদী আমাদের সম্পদ ।
নদী বাঁচান , জেলেদের জীবন বাঁচান । এই স্লোগানকে ধারন করে মহেশখালীর কোহেলিয়া নদী পুনরুদ্ধার ও জেলেদের জীবন-জীবিকা সুরক্ষা নিশ্চিত করার লক্ষে স্থানীয় মৎস্যজীবিদের সাথে “মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী শাখা , মহেশখালী জন-সুরক্ষা মঞ্চ , উপকূল সুরক্ষা ফাউন্ডেশন ও কালারমারছড়া জেলে কল্যাণ মৎস্যজীবি সমবায় সমিতির আয়োজনে
২০ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল তিনটার সময় কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদশাহ ঘোনা ঘাটে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাপা মহেশখালী শাখার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন নূরী পিয়ারু । মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সভাপতি নুর মোহাম্মদ , বক্তব্য রাখেন উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম এ হান্নান , বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা সিনিয়র মৎস্য অফিসের মৎস্য প্রতিনিধি জাহাঙ্গীর আলম , বাপা মহেশখালী শাখার সাধারণ সম্পাদক ও মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের যুগ্ন সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক এর সঞ্চালনায় , উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন , কালারমারছড়া জেলে কল্যাণ মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমির হোছাইন ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন , কালারমারছড়া জেলে কল্যাণ মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি কামাল হোছাইন , কালারমারছড়া বোট মালিক সমিতির সভাপতি আহমদ উল্লাহ , কালারমারছড়া মৎস্যজীবি সমিতির সদস্য জয়নাল আবেদীন সহ স্থানীয় জেলে , বোট মালিক ও মাঝিমাল্লাগন উপস্থিত ছিলেন ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন , মহেশখালী দ্বীপে কয়েক হাজার জেলে পরিবার তারা সাগর এবং নদীর উপর নির্ভরশীল । এসব জেলেদের একমাত্র আয়ের উৎস্য হচ্ছে মাছ আহরণ করা । কিন্তু বিগত ৫/৬ বছর ধরে তথাকথিত উন্নয়নের মানে মহেশখালীর জেলেদের জীবিকার উপর বড় প্রভাব পড়ে । অপরিকল্পিত উন্নয়নের কারনে ধ্বংস করা হয়েছে এক সময়ের বাণিজ্যিক নির্ভর কোহেলিয়া নদী । এ নদীটি এক সময় খুব গভীর ও প্রস্থ ছিল , তাই জেলেদের অবাধ বিচরণ ছিল তাদের মাছ ধরার নৌকা ও বিভিন্ন প্রকারের বোট সাম্পান নিয়ে । এখন কোহেলিয়া নদী ভরাট এবং দখল হয়ে যাওয়ায় আগের মত নৌযান চলাচল করতে পারেনা । মাছ শুন্য কোহেলিয়া নদীর জেলেরা এখন পেশা হারিয়ে বেকারত্ব জীবন-যাপন করছে । বক্তারা অবলম্বে কোহেলিয়া নদী পুনরুদ্ধার এবং মোহাম্মদ শাহ ঘোনার খাল খননের দাবী জানান ।
একই সাথে নদী এবং সাগরে বিভিন্ন সময়ে কোস্ট গার্ড এবং নৌ-পুলিশের কিছু অসৎ অফিসারের ধারা জেলেদের অহেতুক হয়রানি করা হয় , এসব হয়রানি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানান । বাপা ও মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের নেতৃবৃন্দগন জানান , জেলেরা বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি । দেশের উন্নয়নে তাদেরও বড় ভুমিকা রয়েছে , তাই সাগর কিংবা নদী থেকে মাছ আহরণকারী কোন জেলে ভাইদের কে কোন ভাবেই অহেতুক হয়রানি করা যাবেনা ।
মহেশখালীর মৎস্যজীবিদের বাঁচাতে মৎস্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট প্রশাসনকে আরো দায়িত্বশীল ভুমিকা রাখার আহবান জানান ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ