শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাউফল পৌরসভার ৭নং ওয়ার্ড এর বালুর মাঠে আজ (২০নভেম্বর) বিকাল চারটায় বাউফল পৌরসভার ৫,৬,ও ৭ নং ওয়ার্ড এর উঠান বৈঠক আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃমিজানুর রহমান খোকন। তিনি বাউফল পৌরসভার সকল জনগনের সাথে পরিচত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আপেল মাহমুদ ফিরোজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বি এনপির যুগ্ম আহ্বায়ক মোঃ গনি শিকদার ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃমামুন রেজা সবুজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী -২ বাউফল আসনে ধানের শীষের কান্ডারী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- দপ্তর সম্পাদক মোঃমুনির হোসেন ভাই। তিনি সাধারণ জনগনের মাঝে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন ও বাউফল উপজেলাকে মডেল উপজেলা হিসেবে রুপান্তরিত করবেন।
বাউফল উপজেলা বিএনপি মু. মুনির হোসেন ভাই এর সাথে ঐক্য বদ্ধ। বউফলে সাধারণ জনগনের ঢল নেমেছে পুরুষ ও মহিলা সহো প্রায় কয়েক হাজারের মতো লোক হয়েছে। বাউফলে মুনির হোসেন ভাই এর কাছে সাধারণ জনগণের দাবি বাউফলে সন্ত্রাস চাঁদা বাজ জমি দখল দারি ও মাদক এর কাজে সহোযোগিতা করে তাদের হাত থেকে বক্ষা পেতে চাই। এগুলোকে দূরিকরনের জন্য মুনির হোসেন ভাই এর নেতৃত্ব প্রয়োজন।
উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত ও মিষ্টি বিতরণ করে শেষ করেন।