শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তার বিকাশে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রশাসনের অভ্যন্তরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে রায়পুর উপজেলা প্রশাসন কতৃক বাস্তবায়নে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ) সকাল ১০ টায় রায়পুর উপজেলা মিলনায়তনে আয়োজিত মেলার উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব প্রশান্ত কুমার দাস।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্থানীয় ভাবে এ প্রযুক্তি ভবিষ্যৎতে জনকল্যাণ আরও উন্নতি ও সম্প্রসারণ হবে বলে আশা করি।এবং সৃজনশীলতা বাড়াতে শিক্ষার্থীদের বিজ্ঞান নিয়ে চর্চা ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব প্রশান্ত কুমার দাস , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ অজয় কান্তি মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) নিগার সুলতানা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
মেলায় ২২টি স্টলে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও সরকারি – বেসরকারি প্রতিষ্ঠান সমন্বয়ে তাদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন ও প্রজেক্ট তুলে ধরেন। তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রজেক্ট শিক্ষকসহ দর্শনার্থীদের মুগ্ধ করেন।