1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

হাসিনার পক্ষ নেওয়া বিশ্ববিদ্যালয় এর শিক্ষকদের চাকরিচ্যুতির দাবি সম্মিলিত ছাত্র সংসদের

আবু নোমান মোঃ হেলাল উদ্দিন
  • Update Time : Wednesday, November 19, 2025,
  • 89 Time View

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিবৃতি দেওয়া শিক্ষকদের দ্রুত তদন্ত করে বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে দেশের চার পাবলিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মাজহারুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাহউদ্দিন আম্মার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিএস সাইদ বিন হাবিব।

ছাত্রনেতারা বলেন, ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকবৃন্দ’ নাম ব্যবহার করে শেখ হাসিনার পক্ষে প্রকাশিত বিবৃতি জনমনে তীব্র ক্ষোভ তৈরি করেছে। সংবাদে দাবি করা হয়েছে, ওই বিবৃতিতে ১০০১ জন শিক্ষক স্বাক্ষর করেছেন; তবে প্রকাশিত তালিকায় মাত্র ৬৫৯টি নাম পাওয়া গেছে। আদালত কর্তৃক মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির পক্ষে শিক্ষকদের অবস্থান সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি অবজ্ঞা এবং জুলাই বিপ্লবের শহীদ-আহতদের প্রতি চরম অসম্মান বলে মন্তব্য করেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, প্রকাশিত তথ্য অনুযায়ী কিছু শিক্ষককে না জানিয়েই তাদের নাম স্বাক্ষর তালিকায় যুক্ত করা হয়েছে, যা জালিয়াতির শামিল। সংশ্লিষ্ট সব বিশ্ববিদ্যালয়—ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ—অবিলম্বে তদন্ত শুরু করে স্বাক্ষরকারী শিক্ষকদের চিহ্নিত করার আহ্বান জানানো হয়।

ছাত্র সংসদ নেতারা বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির পক্ষ নেওয়া শিক্ষকদের আগামী ১০ কার্যদিবসের মধ্যে চাকরিচ্যুত করতে হবে। একই সঙ্গে এসব শিক্ষকের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “বিবেকহীন এই শিক্ষকদের সামাজিক ও একাডেমিক সব ক্ষেত্র থেকে প্রতিহত করতে হবে।” শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে সম্মিলিত ছাত্র সংসদ আন্দোলন অব্যাহত রাখবে বলেও জানানো হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ