1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

যশোরের চাঁদার টাকা না পেয়ে সরকার অনুমোদিত বিসিআইসি সারের ডিলারকে মারধর

Reporter Name
  • Update Time : Tuesday, January 21, 2025,
  • 189 Time View

মোঃ আকাশ মোল্লা,যশোর প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় চাঁদার টাকা না পেয়ে সরকার অনুমোদিত বিসিআইসি সারের ডিলারকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। দোকান ভাংচুরসহ ৮ লক্ষ টাকা ও মোটরবাইক ছিনতাইয়ে থানায় লিখিত অভিযোগ করেন উপজেলা ভাস্কার্য মোড়ের সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু।

থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানা যায়, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামের ছত্রছায়ায় বেড়ে ওঠা সন্ত্রাসী শফিকুল ইসলাম, জহুরুল ইসলাম, নাইমুজ্জামান সুমন, মনিরুল ইসলাম, মাজিদুল ইসলাম, ইসাহক আলী ও তরিকুল ইসলাম দীর্ঘ দিন যাবৎ ৫০ লাখ টাকা চাঁদার জন্য চাপ দিয়ে আসছিল। একাধিকবার চাপ দেয়ায় চরম ভীতিকর অবস্থায় দিন পার করে আসছেন আতিকুর।

শুক্রবার রাত ৯টার দিকে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানের ভেতর প্রবেশ করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় দোকান ভাংচুর ও লেন্টুকে মারধর শুরু করে সন্ত্রাসীরা। মারধরের এক পর্যায়ে দোকান থেকে ব্যবসায়ীকে বের করে দোকানে তালা ঝুলিয়ে দেয় তারা।

এসময় সন্ত্রাসীদের মারধর থেকে লেন্টুকে বাঁচানোর চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ীরা আঘাতপ্রাপ্ত হন বলে জানা যায়। পরে স্থানীয় ব্যবসায়ী ও বর্তমান উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালামের সহযোগীতায় দোকানের তালা খুলতে সক্ষম হন তিনি। এসময় দোকানে থাকা ৮ লাখ টাকা ও মোটরবাইক লুট করে নিয়ে যায় তারা-এ অভিযোগ ভূক্তভোগীর সার ব্যবসায়ীর।

এবিষয়ে ভূক্তভোগী আতিকুর রহমান লেন্টু বলেন-চাঁদার টাকা না দেওয়ায় আমাকে মারধর ও টাকা লুট করে নিয়ে গিয়েছে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামের সন্ত্রাসীরা। আমাকে জীবননাশের হুমকি ও দোকান খুলতেও মানা করে দিয়েছে তারা। আমি এখন আমার দোকান ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ