1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের দু’পায়ের রগ কর্তন

Reporter Name
  • Update Time : Tuesday, January 21, 2025,
  • 210 Time View

মোঃ আকাশ মোল্লা,যশোর প্রতিনিধিঃ

 

যশোরের অভয়নগরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের দু’পায়ের রগ কেটে দিয়েছে এক দুর্বত্ত। পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের মেহগিনি বাগানে।আহত যুবক ওই গ্রামের শাহিনপাড়ার মৃত আবুল মীরের ছেলে শাহ আলম মীর (৩৯)। তিনি নওয়াপাড়া ঘাটে সার কয়লা বোঝাই ট্রাক বাঁধার কাজ করতেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, একই এলাকার রশিদ নামে এক ব্যক্তি রোববার সন্ধ্যায় শাহ আলমকে ফোন করে পার্শ্ববর্তী ফজলু মৃধার ইটভাটা সংলগ্ন মেহগনী বাগানে ডেকে নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ও দুই পায়ের রগ কেটে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে আহত শাহ আলমকে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ব্যপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শোভন বিশ্বাস বলেন, গুরুতর আহত অবস্থায় শাহ আলম নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার দু’পায়ে ও মাথায় গুরুতর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এমাদুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ