1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: তীব্র নিন্দা জানালেন এমপি প্রার্থী মাসুদ সাঈদী

আল-আমিন হোসাইন
  • Update Time : Saturday, November 15, 2025,
  • 65 Time View

পিরোজপুরের জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।

শনিবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, “জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ শুধু একটি স্থাপনায় হামলা নয়—এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণ আন্দোলন ও আমাদের ত্যাগের প্রতি একটি ধৃষ্টতাপূর্ণ চ্যালেঞ্জ। শহীদদের প্রতি অবমাননাকর এ ধরনের কর্মকাণ্ড পরিকল্পিতভাবে করা হচ্ছে। জনরোষে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তারই পালিত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা পিরোজপুরসহ সারাদেশে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ গুলোতে অগ্নিসন্ত্রাস চালিয়ে যাচ্ছে। যারা এ ধরনের ন্যক্কারজনক কাজ করেছে তারা দেশের শত্রু। এই আগুন সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “জুলাই যোদ্ধাদের ত্যাগের স্মারকের উপর আঘাত মানে জাতীয় মূল্যবোধের উপর আঘাত। পিরোজপুরবাসী এ ধরনের নাশকতা বরদাশত করবে না। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে কঠোর নজরদারি ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার করার আহ্বান জানাচ্ছি।”

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ