1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম, ভাইরাল হওয়ার পর সার্জেন্ট ক্লোজড

আবু নোমান মোঃ হেলাল উদ্দিন
  • Update Time : Saturday, November 8, 2025,
  • 86 Time View

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে ক্লোজ করা হয়েছে। তাকে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার ইমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সার্জেন্ট আরিফুল ইসলামকে প্রশাসনিক কারণে ক্লোজ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
শুক্রবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সঙ্গে এই ঘটনা ঘটে। জানা যায়, রুহুল কবির রিজভী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জিয়ারত শেষে গাড়িতে উঠতে গেলে দায়িত্বে থাকা সার্জেন্ট মো. আরিফুল ইসলাম তার পায়ে ছুঁয়ে সালাম করেন।
ঘটনার মুহূর্তটি আশপাশের কেউ মোবাইল ফোনে ধারণ করেন এবং ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অনেকে পুলিশের এমন আচরণকে ‘অপেশাদার ও দায়িত্ববহির্ভূত’ হিসেবে মন্তব্য করেন, আবার কেউ কেউ বিষয়টিকে ‘ব্যক্তিগত শ্রদ্ধা প্রদর্শন’ হিসেবে ব্যাখ্যা দেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই বিষয়টি ডিএমপির নজরে আসে। পরে প্রশাসনিক সিদ্ধান্তে সার্জেন্ট আরিফুল ইসলামকে মিরপুর ট্রাফিক বিভাগ থেকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
এদিকে, ঘটনাটি নিয়ে বিএনপি নেতারা প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও দলীয় সূত্রে জানা গেছে, এটি রিজভীর কোনো নির্দেশে হয়নি বরং সার্জেন্টের ব্যক্তিগত উদ্যোগেই ঘটেছে। তবে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সরকারি চাকরিতে দায়িত্ব পালনকালে এমন আচরণ শৃঙ্খলাবিরোধী এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ