1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ড্রাইভার ও হেলপারদের এককালীন অনুদান ও হেলথ কার্ড প্রদান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
  • Update Time : Thursday, November 6, 2025,
  • 44 Time View

গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচী এর আওতায় গৃহীত ড্রাইভার-হেলপারদের গ্রিন আমব্রেলা ওয়েলফেয়ার ফান্ডে একাকালীন অনুদান ও হেলথ কার্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, একটি জাতির ভাগ্যে কখনোই পরিবর্তন ঘটেনা যতক্ষন পর্যন্ত তারা চেষ্টা না করে। ঠিক তেমনি আপনাদের পেশায় আমরা যে পরিবর্তন আনতে চেষ্টা করছি যদি আপনারা নিজেদের পরিবর্তন না করে তাহলে সেটা কখনোই সম্ভব না। তাই আগে নিজেদের পরিবর্তন করুন, তাহলেই আপনারা ভালো একটি ফলাফল পাবেন।
বক্তব্য শেষে উপস্থিত কর্মকর্তাগণ ড্রাইভার ও হেলপারদের মাঝে হেলথ কার্ড ও এককালীন অনুদান প্রদান করেন
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, পরিবহন শ্রমিক দলের সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক লিটন হোসেন, শাহীন, বাচ্চু, হেলাল, জুয়েল এবং মালিক পক্ষ থেকে উপস্থিত ছিলেন রতন আহমেদ ও রওশন আহমেদ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ