1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

ফ্রিজে পচা খাবার রাখায় তিন হোটেলকে জরিমানা

মোঃ আবদুল আউয়াল সরকার,
  • Update Time : Wednesday, November 5, 2025,
  • 79 Time View
কুমিল্লার দেবিদ্বারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে পরিচালিত মোবাইল কোর্টে তিন হোটেল-রেস্টুরেন্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর ২০২৫ খ্রিঃ) দুপুরে উপজেলা সদরের আজগর হোটেল,ছাবরিয়া হোটেল ও কালাম হোটেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন।
অভিযানের সময় হোটেলগুলোতে
ফ্রিজে পচা ও বাসি রান্না করা খাবার সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তিন হোটেল মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন বলেন, “জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতে এ অভিযান নিয়মিতভাবে চলবে। কোনোভাবেই ভোক্তাদের সঙ্গে প্রতারণা সহ্য করা হবে না।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্যপণ্যের মান রক্ষায় ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ