মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

অভিযোগ অনুযায়ী বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আইয়ুব আলী বিরুদ্ধে বিশ্ব ব্যাংক অর্থায়িত ৩২০০ কোটি টাকার প্রকল্পের দুর্নীতির অভিযোগ উঠেছে।

শাপলা আক্তার / ১০১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক আইয়ুব আলীর বিরুদ্ধে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ব্যাপক দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। সোসাইটি ফর এনফোর্সমেন্ট অব বেসিক রাইটস (SEBR) থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর দাখিল করা এক আবেদনে এই অভিযোগগুলো তদন্তের দাবি জানানো হয়েছে। অভিযোগপত্রে প্রকল্পের অর্থ আত্মসাৎ, নিম্নমানের ড্রেজার ক্রয়, ঠিকাদারদের কাছ থেকে ঘুষ গ্রহণ এবং দেশ-বিদেশে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ গড়ার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, আইয়ুব আলী বিশ্বব্যাংক অর্থায়িত প্রায় ৩২০০ কোটি টাকার একটি প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে নানা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়েছেন। অভিযোগের মূল বিষয়গুলো হলো:

গত বছর একটি নির্ধারিত প্রকল্পে ৩০০ কোটি টাকার ড্রেজার কেনার অনুমোদন দেওয়া হয়। কিন্তু তিনি ক্ষমতা খাটিয়ে এর কাজ তার পছন্দের ঠিকাদারদের দিয়েছেন এবং ইতোমধ্যে ৩০ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এর আগে ১১টি নিম্নমানের ড্রেজার আমদানির ক্ষেত্রেও তিনি ঠিকাদারের যোগসাজশে কয়েক কোটি টাকা অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে, যার ফলে আমদানিকৃত অধিকাংশ ড্রেজারই বর্তমানে অকেজো অবস্থায় পড়ে আছে।

আইয়ুব আলী তাঁর বিভাগে দেওয়া প্রায় সকল কাজের ঠিকাদারি নিয়ন্ত্রণ করেন এবং ঠিকাদারদের কাছ থেকে মোটা অঙ্কের কমিশন গ্রহণ করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, তিনি বর্তমানের একটি চলমান ড্রেজিং প্রকল্পের পরিচালক থাকাকালীন একাধিক ঠিকাদারকে কাজ দেওয়ার বিনিময়ে অবৈধ সুবিধা গ্রহণ করেছেন। এক ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে কাজ না দেওয়ায় পরবর্তীতে টাকা ফেরত দিতে অস্বীকার করলে, ঐ ঠিকাদার মারধরের শিকার হন বলেও অভিযোগ রয়েছে।

আইয়ুব আলী ও তাঁর পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জনের অভিযোগ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তাঁর অবৈধ সম্পদের একটি সংক্ষিপ্ত তালিকা নিচে তুলে ধরা হলো:

তাঁর বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় একটি বিলাসবহুল বাড়ি এবং নিউ ইয়র্ক ও লন্ডনে ফ্ল্যাট কেনার অভিযোগ রয়েছে, যেখানে তাঁর ছেলেরা পড়াশোনা করে।

হাজারীবাগ এলাকায় ৫০০ স্কয়ার ফুট ও অন্যান্য স্থানে আরও দুইটি ৩৯০০, ১৪০০ এবং ১২০০ স্কয়ার ফুটের ফ্ল্যাট রয়েছে।

মোহাম্মদপুর হাউজিং এস্টেটে তাঁর এবং তাঁর স্ত্রীর নামে ৫০০/২২০০ স্কয়ার ফুটের ফ্ল্যাট।
ধানমন্ডি এলাকায় তাঁর নামে ২টি ফ্ল্যাট রয়েছে, যার একটি ২৫০০ স্কয়ার ফুটের।
তাঁর স্ত্রী ফারজানা ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে বসুন্ধরা আবাসিক এলাকায় এবং বাড্ডা ডিআইটিএস প্রজেক্ট এলাকায় একাধিক প্লট ও ফ্ল্যাট থাকার অভিযোগ রয়েছে।তাঁর ও পরিবারের সদস্যদের নামে ঢাকা, ফতুল্লা, কেরানীগঞ্জ, রূপগঞ্জ, কাঁচপুর, ডেমরা, বাছার পাড়া, সাত্তার, আউলিয়া, শালদিয়া, ভৈরবের বাছারপাড়াসহ বিভিন্ন স্থানে একাধিক প্লট, জমি ও বাড়ি কেনার তথ্য অভিযোগপত্রে দেওয়া হয়েছে। এর মধ্যে বড় কাটালদিয়া মৌজায় ৪.৯৫ শতাংশ জমি, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪.৩৫ শতাংশ জমি, সাভারের শালদিয়াতে ৮৬ শতাংশ জমি, ঢাকার রায়েরচরে ৭.৫ শতাংশ জমিসহ আরও বহু সম্পত্তি রয়েছে।সোসাইটি ফর এনফোর্সমেন্ট অব বেসিক রাইটস (SEBR) তাঁদের আবেদনে উল্লেখ করেছে যে, আইয়ুব আলী একজন দুর্নীতিবাজ ও দুবৃত্ত চরিত্রের কর্মকর্তা। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অত্যন্ত গুরুতর এবং রাষ্ট্রীয় সম্পদ লুটের শামিল। সংস্থাটি জনস্বার্থে এই গুরুতর অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দ্রুত দুর্নীতি দমন কমিশনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এর নিবিড় তদন্তের অনুরোধ জানিয়েছে। অন্যথায় সরাসরি দুদক অথবা আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।এই অভিযোগের বিষয়ে আইয়ুব আলীরপ মোবাইল নাম্বার কল দিয়ে এই নিউজের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে উনি বলেন, এসব গত দুই মাস ধরে নিউজ হচ্ছে এসব নিউজ ভিত্তিহীন, তবে অভিযোগকারীরা দাবি করেছেন যে সকল অভিযোগের স্বপক্ষে যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে। বিআইডব্লিউটিএ’র মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর দুর্নীতির অভিযোগ ওঠায় প্রশাসন ও নৌ-পরিবহন খাতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *