1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

দক্ষিণখানে আওয়ামী লীগের দোসর কৃষক লীগের নূরে আলম এখন বিএনপির নামে হাইব্রিড রাজনীতি!

মিথুন মোল্লা
  • Update Time : Monday, November 3, 2025,
  • 193 Time View

দক্ষিণখানে আওয়ামী লীগের দোসর কৃষক লীগের নূরে আলম এখন বিএনপির নামে হাইব্রিড রাজনীতি

মিথুন মোল্লা

রাজনীতির মাঠে এখন চরম আলোচনায় দক্ষিণখানের ৪৭ নম্বর ওয়ার্ডের কুখ্যাত পল্টিবাজ নূরে আলম। এক সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সক্রিয় সদস্য ছিলেন তিনি। এখন সেই নূরে আলম বিএনপির ব্যানারে নিজেদের প্রতিষ্ঠিত করার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে স্থানীয় ত্যাগী নেতাদের কাছ থেকে।

নূরে আলম সম্প্রতি দক্ষিণখান থানা বিএনপির সভাপতির পাশে গিয়ে তোলা একটি ছবি ফেসবুকে ভাইরাল করে নিজেকে বিএনপির নেতা হিসেবে প্রচার করছেন। অথচ স্থানীয়রা বলছেন, তিনি এখনও আওয়ামী লীগের দোসর ও সুবিধাবাদী হাইব্রিড রাজনীতিক।

দক্ষিণখান থানা বিএনপি ও ৪৭ নম্বর ওয়ার্ডের ত্যাগী নেতারা অভিযোগ করেছেন, এই নূরে আলম দীর্ঘদিন ধরেই বিভিন্নভাবে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। তিনি আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট হয়ে বিএনপির রাজনীতিতে প্রবেশ করে ‘চেয়ার দখল’ ও ‘পদ বাণিজ্য’-এর পাঁয়তারা করছেন।

স্থানীয় রাজনীতি বিশ্লেষকদের মতে, এ ধরনের হাইব্রিড ও সুবিধাবাদী চরিত্রের লোকজন বিএনপির জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তারা বলেন, “বিএনপির হাইকমান্ডের উচিত এদের বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা। না হলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে।”

এদিকে দক্ষিণখানের ত্যাগী ও পরিশ্রমী বিএনপি নেতাকর্মীরা নূরে আলমের দৌরাত্ম্যে অতিষ্ঠ। তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন— দলের ভেতর ছদ্মবেশী আওয়ামী দোসরদের চিহ্নিত করে বহিষ্কার করা হোক।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ