1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

উত্তরায় ২০ কোটি টাকার প্রতারণা অবশেষে গ্রেফতার ভারতীয় নাগরিক জগদীশ সিং।

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : Saturday, October 25, 2025,
  • 118 Time View

উত্তরায় ২০ কোটি টাকার প্রতারণা অবশেষে গ্রেফতার ভারতীয় নাগরিক জগদীশ সিং।

 অর্থনৈতিক ক্ষতি ও শ্রমিক সংকটে গার্মেন্টস খাত — আলোচনায় ভারতীয় নাগরিক জগদীশ সিং

নিজস্ব প্রতিবেদক:

আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতির মামলায় আলোচিত ভারতীয় নাগরিক জগদীশ সিং (৫০)-কে আবারও গ্রেফতার দেখিয়েছে আদালত।

গত ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে নতুন একটি মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত।

আশুলিয়া থানায় দায়ের হওয়া মামলা নং-৩১/০৪/২৫-এ বলা হয়েছে, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে জগদীশ সিংয়ের বিরুদ্ধে মামলা করা হয়। সিআইডির আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ জারি করেন। ২০ কোটি টাকার প্রতারণা গ্রেফতার জগদীশ সিংকে তৃতীয় বারে রিমান্ডে নেয়া হইয়াছে ।

অভিযোগে জানা যায়, জগদীশ সিং বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে দেশে প্রবেশ করেন। তার প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে আশুলিয়ার লা-মীম অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে প্রায় পাঁচ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।

ভুক্তভোগী উদ্যোক্তা ও শ্রমিকদের অভিযোগ, এই বিদেশি নাগরিক দীর্ঘদিন ধরে প্রতারণা, ভুয়া নথি তৈরি ও আর্থিক জালিয়াতির মাধ্যমে স্থানীয় বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করে আসছেন। এতে দেশের অর্থনীতি ও পোশাক খাত হুমকির মুখে পড়েছে।

তারা বলেন, “জগদীশ সিংয়ের মতো বিদেশি প্রতারকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে গার্মেন্টস খাতের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে।”

উল্লেখ্য, এর আগে গত ১২ অক্টোবর (রবিবার) রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে জগদীশ সিংকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি জগদীশ সিং ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে বিশ্বাসভঙ্গ, প্রতারণা, ভুয়া নথি তৈরি, স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের চেষ্টা চালান।

এ ঘটনায় ভুক্তভোগী আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং জগদীশ সিংয়ের সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ