1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

ফিলিং স্টেশনের গ্যাস পাচার হচ্ছে শিল্পকারখানায়

সোহাগ জোয়াদ্দার:
  • Update Time : Wednesday, October 15, 2025,
  • 193 Time View

দেশের বিভিন্ন স্থানে সিএনজি পাম্প থেকে সিলিন্ডারে গ্যাস ভরে শিল্প কারখানাগুলোতে বিক্রি করছে একটি চক্র। আইন অনুযায়ী যা অবৈধ। সম্প্রতি তার গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃক প্রতিটি সিএনজি পাম্পে নোটিশ দেয়ার পরেও থেমে নেই গ্যাস চুরির কার্যক্রম । এতে করে তৈরি হয়েছে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা।
গভীর রাতে ২টার পর রাজধানীসহ, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং তার আশেপাশে শহরগুলোতে সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস পাচার করছে একটি চক্র।
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার অনুসন্ধানে ধরা পরে এমনই চাঞ্চল্যকর দৃশ্য। সরেজমিনে দেখা যায়, রাত ২টার পর সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস পাচার করে চক্রটি। প্রথম দেখায় বোঝার উপায় নেই বিশেষ কায়দায় বানানো কার্গো গাড়িতে ৫০ থেকে ১০০ এলপিজি সিলিন্ডারে গ্যাস ভরানো হচ্ছে গভীর রাতে।
একই চিত্র গাজীপুর বালুকা নারায়ণগঞ্জ সহ বগুড়া ও অন্যান্য শহরের ফিলিং স্টেশনে ।
কলকারখানাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় জ্বালানির চাহিদা মেটাতে যানবাহনের গ্যাসের বড় একটি অংশ ব্যবহার হচ্ছে উৎপাদন কাজে। প্রতিরাতেই মহাসড়কের পাশের সিএনজি স্টেশনগুলো থেকে কাভার্ড ভ্যানে গ্যাস ভরিয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে একটি চক্র। প্রতি কাভার্ড ভ্যানে এলপিজি সিলিন্ডারগুলোতে ৫০ হাজার থেকে এক লাখ টাকার সমমূল্যের গ্যাস ভরানো হয়। ক্যামেরার উপস্থিতি টের পেয়ে সটকে পরার চেষ্টা করেন চক্রের সদস্যরা৷
শিল্পকারখানায় গ্যাস সংযোগ দেয়া বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এই সময়ে শিল্প গ্যাসের সংযোগ পেতে অন্তত কয়েক শতাধিক আবেদন জমা পড়েছে গ্যাস কোম্পানি লিমিটেডে। বিস্ফোরকদ্রব্য আইনে ১৯০৮ অনুযায়ী সিএনজি সিলিন্ডার বা গ্যাস ট্যাংক অনিরাপদভাবে বহন করা বিস্ফোরক দ্রব্য পরিবহন সমতুল্য ধরা হয়েছে।
এভাবে গ্যাস সিলিন্ডার পরিবহনে ঘটতে পারে বিস্ফোরণের মতো বড় দুর্ঘটনা। সড়কে জনসাধারণের জীবন ঝুঁকিতে ফেলার জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আর বাংলাদেশ দাহ্য গ্যাস আইন ২০০১ অনুযায়ী অনুমোদিত পরিবহন ছাড়া গ্যাস সিলিন্ডার বহনে জেল ও জরিমানার বিধান আছে।
এ নিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সারা দেননি। তবে প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দৈনিক আমার প্রাণের বাংলাদেশকে বলেন, অনুমোদনহীন গাড়িতে গ্যাস সিলিন্ডার পরিবহন সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ ও বেআইনি। এতে করে বড় রকমের দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। বেআইনিভাবে গ্যাস নেয়ার সুযোগ নেই। যারাই এই কাজ করছে তাদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ