1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন।

গাছা থানা বিএনপির নেতাদের বিরুদ্ধে মোটা অংকের বিনিময়ে কৃষকদলের পদ দেয়ার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি:
  • Update Time : Wednesday, October 15, 2025,
  • 57 Time View

গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে কৃষকদলের পদ বণ্টনের অভিযোগ উঠেছে। তৃণমূল পর্যায়ের কর্মীরা অভিযোগ করেছেন, দলীয় আদর্শ ও দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা উপেক্ষা করে অর্থের বিনিময়ে পদ বণ্টন করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, গাছা থানা কৃষকদলের নবগঠিত কমিটিতে বেশ কয়েকজন বিতর্কিত ও অচেনা মুখকে অর্থের বিনিময়ে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। এতে দলের ত্যাগী ও আদর্শবান নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন কমিটি ঘোষণার পর থেকেই তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। অনেকেই বলছেন, “যারা দীর্ঘদিন মাঠে থেকে দলের জন্য কাজ করেছেন, তারা পদ পাননি; বরং ফ্যাসিস্ট সরকারের দোসরা এখন বিএনপির দলীয় পদ পেয়েছেন মোটা অংকের অর্থের বিনিময়ে, গাছা থানা বিএনপির নেতারা আওয়ামী লীগ নেতাদের সাথে আঁতাত করে বিএনপি’র পদ নিয়ে অর্থ বাণিজ্যে মেতে উঠেছেন,
যারা আওয়ামী লীগ নেতাদের সাথে মিলে বিএনপি নেতাকর্মীদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছেন তারাই এখন বিএনপি’র পদধারী নেতা হিসেবে জনসম্মুখে পরিচিত হচ্ছেন, যাদের দলীয় কর্মকাণ্ডে কোনো ভূমিকা নেই, তারাই অর্থের জোরে পদ পেয়েছেন।

গাছা থানা বিএনপির নেতাদের এসব কর্মকাণ্ডে ফুসে উঠেছে ওয়ার্ড পর্যায়ের নেতারা, মহাসড়কে এসে করছেন প্রতিবাদ মিছিল, এরকম পদ বাণিজ্য যারা করছেন তাদের অপরাধ খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছেন কেন্দ্রীয় নেতাদের কাছে, গাজীপুরে বিএনপি’র সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন কোন অপরাধীকে বিএনপির রাজনীতি তো দূরের কথা বিএনপির সদস্যও হতে পারবে না, তাহলে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা ও অমান্য করে এ জাতীয় অপরাধে লিপ্ত হচ্ছেন গাজীপুর মহানগরীর গাছা থানার বিএনপি নেতারা,
গাছা থানা বিএনপির নেতারা গাছায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, অথচ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দিষ্টভাবে বলেছেন কখনো আওয়ামী লীগ নেতাদের সাথে আপোস এ যাবে না বিএনপি।

গাছা থানা বিএনপি নেতারা দলীয় হাইকমান্ডের নির্দেশ অমান্য করে বিভিন্ন অপকর্ম নিজের মতো করে করে চলেছেন, এর আগেও গাজীপুরে বিভিন্ন অপরাধে যুক্ত থাকা বিএনপি নেতাদের বহিষ্কার করেছে কিন্তু তাতেও সুবোধ উদয় হয়নি গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপির নেতাদের।

তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাইকমান্ড শুধু কি মুখে বলেই ক্ষান্ত থাকবেন নাকি এজাতীয় অপরাধের সাথে যুক্ত দলীয় নেতাদের অপরাধের শুধু বহিষ্কার না শাস্তি মূলক ব্যবস্থার গ্রহণ করবে তা এখন দেখার অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ। এজন্যই কবি লেখনীর মাধ্যমে বলেছেন আমাদের দেশে সেই ছেলে হবে কবে
কথায় বড় না হয়ে কাজে বড় হবে।

এ বিষয়ে গাছা থানা বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কথা বলতে রাজি হননি। তবে দলের একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, “যদি এমন অভিযোগ সত্য হয়, তবে তা সংগঠনের ভাবমূর্তির জন্য অত্যন্ত ক্ষতিকর।”

দলীয় সূত্র জানায়, অভিযোগগুলো খতিয়ে দেখতে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের নেতারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ