1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

খুলনার সাবেক কাউন্সিলরকে কক্সবাজার সৈকতে গুলি করে হত্যা

ফ.ম.আইয়ুব আলী:
  • Update Time : Friday, January 10, 2025,
  • 185 Time View

ফ.ম.আইয়ুব আলী:

খুলনার আওয়ামী লীগ নেতা ও সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর গোলার রাব্বানি টিপুকে কক্সবাজারে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের সমুদ্র সৈকত এলাকার হোটেল সীগালের সামনে এই ঘটনা। পথচারীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি খুলনা সিটি করপোরেশনের দৌলতপুর দেয়ানা পাড়া এলাকার মোঃ গোলাম আকবরের পুত্র। রূপসার আনন্দনগর গ্রামে তার আদি বাড়ি।

উদ্ধারকারী এক মিশুক গাড়ি চালক জানান, সমুদ্র সৈকত পাড়ের সড়কে হোটেল সীগালের সামনে তিনি গাড়ি আসছিলেন। হঠাৎ তার সামনে একটি গুলি আওয়াজ শুনেন এবং এই ব্যক্তিকে মাটিতে ঢলে পড়তে। সাথে সাথে লোকজন জড়ো হলে তাদের সহযোগিতায় মাথায় গুলিবিদ্ধ গোলার রাব্বানি টিপুকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

এই চালক বলেন, ‘সড়ক খালি ছিলো। তার আশেপাশে কেউ ছিলো না বা কাউকে দূরে পালাতে দেখা যায়নি। আমার ধারণা দূর থেকে গুলি করা হয়েছে।’

কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এসএম শোয়াইব জানান, নিহত ব্যক্তি মাথার সামনে-বামে গুলিবিদ্ধ হয়ে মাথা ভেদ করে গুলি ডানে কান বরাবর বের হয়েছে। এতে বড় জখম হয়েছে। পরীক্ষা করে দেখা যায় তিনি হাসপাতালে আনার আগেই মারা গেছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ