1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন নারী  মাদক ব্যবসায়ী গ্রেফতার শাহজালালে থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

চেন্নাইয়ে আন্তর্জাতিক সভা শেষে দেশে ফিরলেন বাউবি উপাচার্য ও ট্রেজারার

মোঃজিল্লুর রহমান
  • Update Time : Monday, October 13, 2025,
  • 186 Time View

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃশামীম ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী আন্তর্জাতিক পরামর্শ সভা “Consultative Meeting on Blended Learning in TVET”-এ অংশ গ্রহণ শেষে দেশে ফিরে এসেছেন।
গত ৬ থেকে ৮ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এ সভাটি যৌথ ভাবে আয়োজন করে Commonwealth Educational Media Centre for Asia (CEMCA), Commonwealth of Learning (COL) এবং National Institute of Technical Teachers Training and Research (NITTTR), Chennai)।
পরামর্শ সভায় “কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (Technical and Vocational Education and Training – TVET)” ক্ষেত্রে ব্লেন্ডেড লার্নিং পদ্ধতির বাস্তবায়ন, শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়ন, এবং জাতীয় টেকনিক্যাল ও ভোকেশনাল যোগ্যতা কাঠামো (NTVQF/BNQF) শক্তিশালী করণ বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশের পক্ষ থেকে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম আলোচনায় সক্রিয় অংশ গ্রহণের মাধ্যমে সময়োপযোগী মতামত প্রদান করেন এবং এ ক্ষেত্রে বাউবির অভিজ্ঞতা ও সফলতা তুলে ধরেন।
সভায় ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃশামীম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাউবির উন্মুক্ত ও দূর শিক্ষণ কার্য ক্রমের সাফল্য এবং কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সম্ভাবনা ও প্রয়োগ বিষয়ক বিস্তারিত উপস্থাপন করেন, যা অংশ গ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অত্যন্ত সফলতার সঙ্গে সভায় অংশ গ্রহণ শেষে বাংলাদেশের প্রতিনিধি দল গতকাল (৯অক্টোবর২০২৫) সন্ধ্যায় বিমানযোগে চেন্নাই থেকে দেশে প্রত্যাবর্তন করেন

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ