1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ

খুলনা মেডিকেল কলেজে প্রজ্ঞাপন জারি, গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ :

মো: তৌহিদ উদ্দিন শেখ
  • Update Time : Sunday, October 12, 2025,
  • 74 Time View

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে সাংবাদিকদের হাসপাতালের ইনডোর ও আউটডোর বিভাগে প্রবেশ, ছবি ধারণ ও সাক্ষাৎকার গ্রহণে নিষেধাজ্ঞা জারির ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
গত ৯ অক্টোবর ২০২৫ তারিখে জারি করা ওই আদেশে বলা হয়।পরিচালকের লিখিত অনুমতি ছাড়া কোনো মিডিয়া প্রতিনিধি হাসপাতালের ভেতরে প্রবেশ করতে বা রোগী-স্বজনদের সাক্ষাৎকার নিতে পারবেন না।
এ ঘটনায় খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, এই সিদ্ধান্ত গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ এবং স্বাধীন সাংবাদিকতার প্রতি একপ্রকার হুমকি।
বিবৃতিতে বলা হয়, এমন একপাক্ষিক নির্দেশনা শুধু সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করবে না, বরং জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্যের প্রবাহও বন্ধ করবে, যা গণতান্ত্রিক সমাজে একেবারেই অগ্রহণযোগ্য।
সংগঠনের সভাপতি মোস্তফা জামাল পপলু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, ও কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন সজল-সহ সকল নেতৃবৃন্দ এই নির্দেশনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে আদেশটি প্রত্যাহারের দাবি করেন।
তারা আরও বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও প্রচারের অধিকার সংবিধানসম্মতভাবে সুরক্ষিত। কোনো ব্যক্তি যদি সাংবাদিকতার নীতিমালা ভঙ্গ করেন, তবে তাঁর বিরুদ্ধে পৃথকভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে—কিন্তু পুরো পেশাজীবী সম্প্রদায়কে সীমাবদ্ধ করা গণতন্ত্র ও স্বচ্ছ প্রশাসনের পরিপন্থী।
সাংবাদিক নেতারা হাসপাতাল কর্তৃপক্ষকে গণমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব বজায় রেখে উন্মুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন গঠনে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ