1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

রায়পুরে এক অসহায় পরিবারের উপরে আপনজনদের অমানবিক জুলুম

আব্দুল্লাহ আল মামুন :
  • Update Time : Saturday, October 11, 2025,
  • 300 Time View

একজন মানুষ কতটা অমানবিক হলে নিজে থাকেন বিলাসবহুল রাজ প্রাসাদে আর আপন ভাই ও তার পরিবারকে থাকতে বাধ্য করা হয় পানির উপরে অস্বাস্থ্যকর পরিবেশে খড় কুটো বাঁশ আর প্লাস্টিকের তৈরি ছোট্ট একটি ঝুপড়িতে। যেখানে চলে রান্না বান্নাসহ রাত্রি যাপন ।

লক্ষীপুর জেলার রায়পুরের ৬নং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্য কেরোয়া গ্রামের দুলা মিয়া মোল্লা বাড়ির আরিফ হোসেন (৩০) এর পরিবারের উপরে এক অমানবিক জুলুম ও মারধর করার অভিযোগ উঠেছে আপন বাবা ও ভাইদের বিরুদ্ধে।

গত এক বছর ধরে আরিফ হোসেন ও তার দুটি ছোট ছেলে মেয়ে এবং স্ত্রী নিয়ে রাস্তার পাশে পুকুরে উপরে প্লাস্টিক ও বাঁশ দিয়ে নির্মিত ফ্রান্স প্রবাসী ভাই মিজানের বিল্ডিং এর পাশে ছোট্ট একটি ঝুপড়ি তৈরি করে দুঃখ কষ্টে জীবন যাপন করে আসছে।

তথ্যে জানা যায়, পিতা তসলিম উল্ল্যার ৫ সন্তান, তার জমি জায়গা এখন পর্যন্ত কোন ভাগ বাটোয়ারা না হওয়ায় তার জমির উপরে ফ্রান্স প্রবাসী সন্তান মিজান একটি দোতালা ভবন তৈরি করেন এবং সেখানেই তার সকল সন্তানেরা থাকতেন, ভুক্তভোগী আরিফের স্ত্রী অজুফা বেগমের সাথে সাংসারিক ভাবে কথা কাটাকাটির জেরে তাদেরকে বিল্ডিং বতসঘর হতে বের করে দেওয়া হয়।

ভুক্তভোগী আরিফ বলেন, আমাকে ছয় মাস পরে মাটি ভরাট করে ঘর করে দিবে বলেছে কিন্তু দেয়নি উল্টো আমাকে তিন বার মারধর করেছে , আমি একজন দিন-মুজুরীর কাজ করি, আমি গরিব অসহায় দুটি সন্তান নিয়ে অনেক কষ্টে দিন রাত পাড় করছি।

এবিষয়ে ভুক্তভোগী আরিফ রায়পুর থানায় পূর্বে একটি অভিযোগ দায়ের করেন এবং গ্রামের জনপ্রতিনিধিদের নিয়ে একট শালিশের আয়োজনও করেন। যা এখন পর্যন্ত অমীমাংসিত।

ভুক্তভোগী আরিফের স্ত্রী অজুফা বেগম কান্নাজড়িত কন্ঠে আক্ষেপ করে বলেন, আমার ভাসুর আমাদের ঘর থেকে বের করে দিয়েছে- কথা ছিল পুকুর ভরাট করে দিবে আমাদের একটি ঘরে করে দিবে কিন্তু আজ একটি বছর আমি ছোট দুটি সন্তান নিয়ে রোদ বৃষ্টিতে ভিজে এই ঝুপড়িতে খুব কষ্টে জীবন যাপন করছি।

ভুক্তভোগী আরিফের পিতা তসলিম উল্ল্যা বলেন, এবিষয়ে আমার কাছে কিছু নাই সব আমার ছেলে ফ্রান্স প্রবাসী মিজান জানে, সে দেশে আসলে যা করার করবে।

ভুক্তভোগী আরিফের বড় ভাই ইউসুফ বলেন, আমি ঢাকার দোহারে ব্যবসা করি বাড়িতে থাকা হয় না বিষয়টি নিয়ে আমি কয়েক বার বসেছি কিন্তু কোন সমাধান দিতে পারিনি কারণ কেউ কারো কথা শুনে না।

উক্ত বিষয়ে অভিযুক্ত ভাই মিজানের বক্তব্য জানতে তাকে তার মুঠোফোন কল করেও পাওয়া যায়নি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ