1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যাড, ওহিদুজ্জামান দিপুকে ঢাকের তালে নিজ এলাকা চিতলমারিতে নেচে গেয়ে ফুল দিয়ে বরণ

Reporter Name
  • Update Time : Monday, September 29, 2025,
  • 163 Time View

 

মোঃ সাইফুল্লাহ, সিনিয়র ক্রাইম রিপোর্টার :

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন বিএনপি’র অন্যতম কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট ওহিদুজ্জামান দিপু।

রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি একাধিক মন্দিরে গিয়ে পূজার সার্বিক সম্পর্কে খোঁজখবর নেন এবং স্থানীয় নেতাকর্মী ও মন্দির কমিটির লোকজনদের সাথে মতবিনিময় করেন।

সন্ধ্যা ৬ টার দিকে তিনি প্রথমে পঞ্চপল্লী কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী শ্যামা মন্দির ও শক্তি উপাসনালয় পরিদর্শন করেন। পরে রাত ৮টার দিকে চরবানিয়ারী পশ্চিমপাড়া চন্ডিভিটা মন্দিরে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এরপর রাত ৯টায় চরবানিয়ারী দক্ষিণ পাড়া শ্রী শ্রী সার্বজনীন দু্র্গা মন্দির উপস্থিত হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপ়ভোগ করেন। পঞ্চপল্লী পাঁচপাড়া মন্দিরের এই প্রথম দেড় শতাধিক প্রতিমা নির্মাণ করা হয়েছে ।

এ সময় পঞ্চপল্লী মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোঃ ফজলুল হক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো. জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক সুভাষ বালা শুভ সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন শিকদার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট আহবায়ক জহরলাল সরকার, সদস্য সচিব মানবেন্দ্র মজুমদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় মন্দির কমিটির সভাপতি প্রভাষক গৌতম কুমার মণ্ডল, যুগ্ম সচিব কালাচাঁদ সিংহ, সভাপতি দেবাশীষ বিশ্বাস, সাধারণ সম্পাদক খোকন বালা, উপদেষ্টা রবীন্দ্রনাথ রায়, সুকুমার বিশ্বাসসহ অন্যরা অতিথিদের স্বাগত জানান এবং শ্রী শ্রী দুর্গা, বিষ্ণু, শিব, শ্রীরাম, রাধাকৃষ্ণ, মনসা ও মা কালীসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা প্রদর্শন করেন।
পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট ওহিদুজ্জামান দিপু বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করা আমাদের সবার দায়িত্ব। বিএনপি সব ধর্মের মানুষের নিরাপদ সহাবস্থানে বিশ্বাসী। সভায় পঞ্চপল্লী মন্দির কমিটির সভাপতি প্রভাষক গৌতম কুমার মন্ডল, যুগ্ম সচিব ও মোংলা বন্দর পরিচালক চন্ডিভিটায় মন্দির কমিটির উপদেষ্টা কালাচাঁদ সিংহ, এ্যাডভোকেট মো. ফজলুল হক, এ্যাডভোকেট বলাই চাঁদ বিশ্বাস বক্তব্য দেন।
আলোচনা শেষে অতিথিরা তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট স্থানীয়দের মধ্যে বিতরণ করেন এবং এ্যাডভোকেট ওহিদুজ্জামান দিপু ব্যক্তিগত তহবিল থেকে পূজা মন্দিরে সভাপতি নিকট আর্থিক অনুদান তুলে দেন।

 

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ