1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

সরিষাবাড়ীতে লেবেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুড়িয়ে গেলো ট্রাক

মাজহারুল ইসলাম শাওন-সরিষাবাড়ী :
  • Update Time : Wednesday, January 8, 2025,
  • 185 Time View

মাজহারুল ইসলাম শাওন-সরিষাবাড়ী :

জামালপুরের সরিষাবাড়ীতে লেবেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকের বডি, চেসিস ইন্জিন গুড়ো হয়ে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে। দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে। এ কারণে জামালপুর-সরিষাবাড়ী রেলপথে প্রায় ৪-৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।

বুধবার (৮ জানুয়ারি) ভোর ৪টা ৪৫ মিনিটে সরিষাবাড়ী পৌরসভার তালুকদার বাড়ি মোড় লেবেল ক্রসিংয়ে এ দূর্ঘনা ঘটে।

স্থানীয়রা জানান, ভূঞাপুর থেকে ছেড়ে আসা নাসিরাবাদ চট্টগ্রাম এক্সপ্রেস ট্রেনটি (৩৮ মেইল) তালুকদার বাড়ি মোড় লেবেল ক্রসিং অতিক্রমের সময় তারাকান্দি থেকে ছেড়ে আসা একটি সারবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। সংঘর্ষে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনচালক, ট্রাকচালক ও হেলপার গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

জানা গেছে, লেবেল ক্রসিংয়ে দায়িত্বরত সিগন্যাল গেটম্যান না থাকায় এমন দুর্ঘটনা ঘটে। ট্রাকটির নাম্বার ঢাকা মেট্রো- ট ২২- ৬৩২২ । দূর্ঘটনার প্রাক্কালে ট্রেনচালক বুঝতে পেরে  ট্রেনের গতি দ্রুত কমিয়ে আনতে সক্ষম হন, যার ফলে যাত্রীদের কোনো ক্ষয় ক্ষতি হয়নি।

জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়ান হারুন বলেন, “দুর্ঘটনার কারণে ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রাকটি সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।”

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ তদন্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ