1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ; রোগীদের খাবার না দেয়া ও নিম্নমানের খাবার সরবরাহ 

Reporter Name
  • Update Time : Sunday, August 17, 2025,
  • 231 Time View

 

(লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত হাসপাতাল কেন্দ্রিক দালালের দৌরাত্ন্য বেড়েই চলেছে। সম্প্রতি লক্ষ্মীপুর সদর হাসপাতালে সেনা ও যৌথবাহিনীর অভিযানে কয়েকজন দালাল আটক হলেও জেলার বিভিন্ন হসপিটাল ও কমিউনিটি সেন্টার গুলোতে ডায়াগনস্টিক সেন্টারের স্টাফ ও দালালদের রোগী নিয়ে টানাটানিতে অতিষ্ঠ হয়ে পড়েছে ভুক্তভোগীরা।)

 

মনির হোসেন চৌধুরীঃ

কমলনগর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তিরত রোগীদের খাবার না দেয়ার ও নিম্নমানের খাবার,সরবহরাহ করা,খাবারের সাথে ডাল না দেয়ায় অভিযোগ ওঠেছে ঠিকাদার প্রতিষ্ঠান ওমর ফারুকের বিরুদ্ধে।

লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার নিয়ে নয় ছয়, খাবার সরবহরাহকারী ঠিকাদার প্রতিষ্টান ছিদ্দিক ট্রেডাসের মালিক ওমর ফারুকের বিরুদ্ধে

অভিযোগ পাওয়া গেছে। ওমর ফারুক কমলনগর করই তোলা তিন ব্যবসায়ীর কাছে হাসপাতালে খাবার সরবহরাহ বিক্রি করে দেন, তারা হলেন সাহাদত, মোরশেদ, বিপ্লব। এ তিনজন ব্যাক্তি খাবার সরবহরাহ করে থাকেন। সরজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালে রোগীদের খাবার তৈয়ারী রান্না ঘর অপরিষ্কার নোংরা, ২ কেজি চাউল ও এক তরকারি রান্না করা হচ্ছে, ডাল দেয়া কথা থাকলেও তা দেয়া হচ্ছে না।

অভিযোগ রয়েছে, হাসপাতালে রোগীদের নির্ধারিত চার্ট অনুযায়ী খাবার সরবরাহ করা হচ্ছে না। অনেক ভর্তি রোগীদের খাওয়ার না দেওয়ার ও অভিযোগ তোলেন ভর্তিরত রোগীরা।

অন্যদিকে হাসপাতালের রোগীদের খাবার না দেয়া, খাবারের সাথে ডাউল না দেয়া সরবরাহ করা খাবার নিম্নমানের এবং ডায়েট চার্ট অনুযায়ী খাদ্য সরবরাহ করা হয়নি। গত সোমবার (৪ আগষ্ট) দুপুরে চাঁদপুর জেলা কার্যালয়ের দুদকের উপ-সহকারী পরিচালক সঞ্জয় ঘোষালের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট দল এ অভিযান পরিচালনা করেন। খাবারে সাথে ডাল না দেয়া, রুই মাছের বদলে তেলাপিয়া, পাঙ্গাস, মির্কা মাছ দেওয়ার প্রমাণও পেয়েছে দুদক।

খাবার সরবহরাহ করা ঠিকাদার ওমর ফারুখ বলেন, খাবার সরবহরাহ করার জন্য আমি তিনজনকে নির্বাচিত করেছি তারা তাদের নিজেদের মন মত খাবার সরবহরাহ করে থাকেন। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তাদের সাথে সম্বনয় না করে তারা খাবার সরবহরাহ করে থাকেন এতে তাদের ভুল আছে।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ বলেন, খাবার সরবহরাহকারী ঠিকাদার প্রতিষ্ঠান ছিদ্দিক ট্রেডাসে ছেলে ওমর ফারুকের বিরুদ্ধে কিছু অনিয়ম পেয়েছি খাবার সরবহরাহকারী বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হবে।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ