মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

হবিগঞ্জের বানিয়াচংয়ে কুখ্যাত গাঁজা সম্রাট আব্দু রউফ স্রী আসমাকে ৯কেজি গাঁজাসহ গ্রেফতার

রিপোর্টার নাম / ৩১৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

হবিগঞ্জের বানিয়াচংয়ে কুখ্যাত গাঁজা সম্রাট আব্দু রউফ স্রী আসমাকে ৯কেজি গাঁজাসহ গ্রেফতার করলো পুলিশ।।পালালো আব্দু রউফ।।

 

আকিকুর রহমান রুমন:-হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে কুখ্যাত গাঁজা সম্রাট আব্দু রউফ এর স্রী আসমাকে ৯কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসমা বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা মালা হাঁটির গাঁজা সম্রাট আব্দু রউফ এর স্রী।

পুলিশ সূত্রে জানাযায়,আব্দু রউফ দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এভাবে গাঁজা এনে ব্যবসা করে যাচ্ছিলো।

২৪ ডিসেম্বর (রবিবার) সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর নির্দেশে থানার সেকেন্ড অফিসার এসআই অমিতাভ দাস তালুকদার এর নেতৃত্বে এস আই অঞ্জন কুমার নাহা, এসআই মনিরুল ইসলাম,এসআই স্বপন চন্দ্র সরকার, এসআই মঞ্জুরুল ইসলাম,এসআই শামসুল আরেফিন সহ একদল পুলিশ উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন এর অন্তর্গত যাত্রাপাশা (মালা হাটি) সাকিনস্থ কুখ্যাত গাঁজা সম্রাট আসামি আব্দুর রউফ এর বসত ঘরের পাশে তাহার ভাই আব্দুর রাজ্জাকের বসত ঘরের সামনের দক্ষিণ পাশে আসামির মালিকানাধীন খেড়ের ভোলার (খড়ের লাইচ)এর পূর্ব পাশে হইতে ৯ কেজি গাঁজাসহ আসমাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের অভিযানকালে কুখ্যাত গাঁজা সম্রাট আব্দু রউফ দৌড়ে পালিয়ে যায়।

পরে থানা পুলিশ মাদক আইনে স্বামী স্ত্রী দু’জনকে আসামি করে গ্রেফতারকৃত আসমাকে দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

এদিকে গাঁজাসহ গ্রেফতারকৃত আসমা পলাতক আসামি গাঁজা সম্রাট মৃত গেদা উল্বার পুত্র আব্দু রউফ(৫০)সম্পর্কে জানতে ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করে বলেন,পালিয়ে যাওয়া গাঁজা সম্রাট আব্দু রউকসহ সকল মাদক ব্যবসায়ী ও অপরাধীদের গ্রেফতার করতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

শীঘ্রই আব্দু রউফসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবেন বলে তিনি আশাবাদী।

অন্যদিকে গাঁজা সম্রাটের স্রী আসমাকে ৯কেজি গাঁজাসহ গ্রেফতার করার বিষয়টি জানাজানি হয়ে পড়লে,বানিয়াচংয়ের ভয়াবহ মাদক ব্যবসার মুখ খুলেন অনেকেই এবং পুরো বানিয়াচং উপজেলা সদরের সব ধরনের ব্যবসায়ীদের তথ্য উপাত্ত দেন।

নাম প্রকাশ না করার সর্তে পূর্বেকার এক ব্যবসায়ী,কয়েকজন মাদকসেবী ও বিভিন্ন এলাকার কয়েকজন সচেতন নাগরিক আমাদেরকে জানান,বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের ছিলাপাঞ্জা এলাকার সিজিল,শরিফ উদ্দিন রোডের বন্দের বাড়ির তায়েব আলী,দোয়াখানী মহল্লার মব্বত আলী ও মিয়াখানী মহল্লার কালাম ও খেলু মিয়া,

৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের কালিকা পাড়ার কুখ্যাত গাঁজা সম্রাট সেলিম মিয়া,১নং উত্তর পূর্ব ইউনিয়নের হাজরা পাড়ার সের আলীসহ কয়েকজন দীর্ঘদিন ধরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে (গাঁজা)মাদকের ডিলারী ব্যবসা করে যাচ্ছে।

অপরদিকে বানিয়াচং সদরের ৪টি ইউনিয়নের ভিতরে ১৫ জনের একটি গ্রুপ দীর্ঘদিন ধরে মরন নেশা(ইয়াবা)নামক মাদকের ব্যবসা করে যাচ্ছে পুরোদমে।

এসব ইয়াবা ব্যবসায়ীরা যেসব এলাকায় ব্যবসা করে যাচ্ছে এর মধ্যে তারাসই, যাত্রাপাশা,চৌধুরী পাড়া(কামার বাড়ি) শরিফখানী,

কালিকা পাড়া,দোয়াখানী,

বানেশ্বর বিশ্বাসের পাড়া,চান পাড়া,সৈদরটুলা, আদর্শ বাজার,বড়বাজার শহীদ মিনারের পাছনের গল্লী এলাকায়,দাসপাড়া ভাড়াটিয়া বাসায়,সাউথ পাড়া,চুদ্দারী মহল্লা,ইনাথখানী ও

পাড়াগাঁও মহল্লা এলাকার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বানিয়াচংয়ে এই ভয়াবহ মরন নেশা ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসাসহ অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

এতে করে দিন দিন ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে যুব সমাজের আগামীর প্রজন্মের তরুনগন।

তাই যুব সমাজকে রক্ষা করে মাদক মুক্ত সুন্দর একটি বানিয়াচং উপজেলা উপহার দেওয়ার জন্য নবাগত পুলিশ সুপারের সুদৃষ্টি ও জোর দাবী জানিয়েছেন বানিয়াচংয়ের সচেতন মহল।

তারা পুলিশ সুপারসহ দেশের সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোরালো দাবি জানিয়েছেন।

বানিয়াচংয়ের এসব মাদক ব্যবসায়ীদের বিষয়টি গুরুত্ব সহকারে যেন দেখেন।

এবং তদন্ত সাপেক্ষে যেন এসকল ব্যবসায়ীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসেন এমনটাই প্রত্যাশা করেন তারা

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *