1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই করার চেষ্টা।

Reporter Name
  • Update Time : Thursday, December 7, 2023,
  • 455 Time View

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই করার চেষ্টা।

তুষার আহম্মেদ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি,

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় রাতে স্বর্ণালংকার উদ্ধার করতে গিয়ে আসামিদের লোকজনের হামলায় পীরগঞ্জ থানার অপারেশন ওসি সহ পুলিশের ৪ সদস্য আহত হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় নয়জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান।

 

আহত পুলিশ সদস্যরা হলেন, পীরগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল, এস-আই ব্রজ গোপাল কর্মকার (৩৭), এ.এস.আই এনায়েন হোসেন (৩২), একই থানার কনস্টেবল জাহিদ।

 

থানা ও আহত পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় পীরগঞ্জ থানা থেকে অপারেশন ওসির নেতৃত্বে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করতে গাজীপুরের কালিয়াকৈর আসে। পরে কালিয়াকৈর থানার সহযোগিতায় উপজেলার হরিণহাটি এলাকায় অভিযান চালিয়ে প্রথমে পিকআপের চালক কাদের ওরফে ধুক্কাকে আটক করে। পরে তার তথ্যমতে লিটনের স্বর্ণের দোকানে গিয়ে ১৬ ভরি স্বর্ণ, ৯০ ভরি রুপা উদ্ধার করে। পুলিশ অভিযানের শেষে লিটন ও চালক ধুক্কাকে নিয়ে আসবে এমন সময় আসামি পক্ষের লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করলে আশপাশে লোকজন ছুটে এসে পুলিশের ওপর হামলা করে। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হয় ও একটি মাইক্রোবাস ভাঙচুর করে। কালিয়াকৈর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। এ সময় আতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়।

 

পীরগঞ্জ থানার অপারেশন ওসি মোস্তফা কামাল জানান, গত ১৮ নভেম্বর পীরগঞ্জ শুকান্ত কর্মকারের সরকার জুয়ের্লাস থেকে ৯০ ভরি রুপা ও নগদ ৪৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় শুকান্ত সরকার বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি জিডি করেন। জিডির ভিত্তিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানা যায় গাজীপুরের কালিয়াকৈর থানার হরিণহাটি এলাকায় চুরি হওয়া মালামাল রয়েছে। তার ভিত্তিতে বুধবার সন্ধ্যায় পীরগঞ্জ থানা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করার জন্য কালিয়াকৈরে অভিযানে আসেন। এ সময় মালামাল উদ্ধার শেষে লিটন ও ধুক্কা নামে দুই আসামিকে ছিনিয়ে নেন আসামির পক্ষের লোকজন। পরে আমিসহ ৩ পুলিশ সদস্য আহত হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ