শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার :
উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে ছাত্রদের উপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানোর অন্যতম আসামী মোস্তফিজুর রহমান (অভি) সাবেক ছাত্রলীগ নেতা ঢাকা মহানগর উত্তর সহ-সম্পাদক ছিলেন ও তার ভাই রুবেল মিয়া (জয়) ছিল উত্তরা পশ্চিম থানা ছাত্র লীগের সাধারণ সম্পাদক।
৫ই আগস্ট সরকার পতনের পরে তারা দুই ভাই উত্তরাতে আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে উঠেছে। এদের বিশাল কিশোর গ্যাং রয়েছে। মাদক সহ সকল ধরনের অপকর্মের সাথে জড়িত বল অভিযোগ রয়েছে। এদের বিরুদ্ধে একাধিক চাদাবাজি, অপহরণ মার্ডার মামলা রয়েছে। এখনো আধিপত্য বিস্তার করেছে উত্তরায়। তাদের নেতৃত্বে বিশাল কিশোর গ্যাং রয়েছে বিশাল মাদক ব্যবসা চাঁদাবাজি ও নারী ব্যবসা তার বিরুদ্ধে একাধিক মামলা আছে উত্তরা পশ্চিম উত্তরা পূর্ব তুরাগ দক্ষিনখান থানায় মাদক চাঁদাবাজি মার্ডার ও ইভটিজিং মামলা রয়েছে এদের খুব দ্রুত আইনে আওতায় আনা দরকার। এই মোস্তাফিজুর রহমান (অভি) ও তার ভাই রুবেল মিয়া (জয়) ঠান্ডা মাথার খুনি।
৫ই আগষ্টে ছাত্র হত্যা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছে বলে অভিযোগ উঠেছে। মোস্তাফিজুর রহমান অভি একজন কুক্ষাৎ সন্ত্রাসী, সে হচ্ছে কিশোর গ্যাং লিডার। তার নামে রয়েছে ডজন খানেক মামলা, সে করতো ছাত্র লীগ, খোলস পাল্টে বিএনপিতে যোগ দিতে মরিয়া উঠেছে। এই কিশোর গ্যাং লিডার বিএনপি নেতাদের সাথে ছবি তুলে নিজেকে জাহির করার চেষ্টা চালাচ্ছে। আসলে তারা হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। তাদের মত কুলাঙ্গার মাদক, ব্যবসায়ী, খুনী যদি বিএনপিতে যোগদান করে, তাহলে এই দলের সুনাম নষ্ট হবে।
স্থানীয় বিএনপি নেতারা তাকে কিশোর গ্যাং লিডার হিসাবে চিনে। এই মোস্তাফিজুর রহমান (অভি) ও জয় টাকার বিনিময়ে খুন, ধর্ষণের মত কর্মকান্ড করে বলে এলাকাবাসী জানান। এ ধরণের নষ্ট প্রকৃতির লোক দিয়ে জাতি ভালো কিছু আশা করতে পারে না। এই কুখ্যাত সন্ত্রাসী বাহিনীর লিডার মোস্তাফিজুর রহমান অভি ও জয় সহ তার দোসরদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করার আহবান জানিয়েছেন এলাকাবাসী।