1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

গাইবান্ধায় সেনা সদস্য দেলোয়ারের অবৈধ সম্পদের উৎস কোথায়? জনমনে নানান প্রশ্ন

Reporter Name
  • Update Time : Sunday, July 6, 2025,
  • 547 Time View

 

 

মোঃ জাহিদ হোসেন জিমু, গাইবান্ধা প্রতিনিধি :

 

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের উত্তর ফলিয়া এলাকার অবসরপ্রাপ্ত সৈনিক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাওয়ার অভিযোগ উঠেছে।

তিনি কি কোনো আলাউদ্দিনের চেরাগ পেয়েছেন? নাকি রাষ্ট্রবিরোধী কোন অন্যায় কর্মের সাথে জড়িয়ে এমন অসংগতিপূর্ণ সম্পদের পাহাড় গড়েছে কিনা, এ নিয়ে জনমনে নানা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে ১৯৯৯ সালে দেলোয়ার হোসেন অবসর গ্রহণের সময় প্রায় ২৭ লক্ষাধিক টাকা হাতে পেয়েছিলেন। সেই টাকার পুরোটাই তিনি সদর উপজেলার ফলিয়ার পাথার নামক এলাকায় আবাদী জমি ক্রয় করেন। এর কিছুদিন পর তিনি তার বড় মেয়ের বিয়ের সময় কিছু জমি আবারও বিক্রি করে দেন ও বাড়ি করার সময়েও কিছু জমি বিক্রি করেন।

তারপর থেকে কোন মতভাবে চলে আসছিল দেলোয়ার হোসেনের পরিবার। কিন্তু ২০১৯ সালের দিকে হঠাৎ করেই আবারো আলোচনায় উঠে আসেন এই দেলোয়ার হোসেন। গায়ে দামি স্যুট বুট, হাতে দামি ব্রান্ডের ঘড়ি সহ অস্বাভাবিক পরিবর্তন চলে আসে তার চলাফেরায়।

কদিন আগেও চোখে পড়ার মতো যার কিছুই ছিল না খোঁজ নিয়ে জানা যায়, ২০১৯ সালের ডিসেম্বর মাসের ৩ তারিখে রংপুর সিটি কর্পোরেশনে ০৬.৩১ শতাংশ জমি ক্রয় করেছেন এই দেলোয়ার হোসেন। যার বর্তমান বাজার মূল্য এক কোটি টাকা। ওই জমির দলিল নম্বর ১৯৯১৩।

পর্যায়ক্রমে ২০২২ সালের ৩০ অক্টোবর গাইবান্ধা পৌর এলাকার চকমামরোজপুর মৌজায় প্রায় অর্ধকোটি টাকা দিয়ে ৪ শতাংশ জমি ক্রয় করেন, যার দলিল নম্বর ৯৭৫৫। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের ১০ তারিখে আবারো রংপুর লালকুঠি এলাকায় ০.৫২ শতাংশ জমি সহ ফ্ল্যাট ক্রয় করেন যার বর্তমান মূল্য প্রায় ৯০ লক্ষ্য টাকা, দলিল নম্বর -২০২৪৬।

একজন অবসরপ্রাপ্ত সৈনিক এত অল্প সময়ে কয়েক কোটি টাকার সম্পদ ক্রয় করেন কিভাবে?

খোঁজ নিয়ে আরো জানা যায়, এই দেলোয়ার হোসেনের বাড়ি ছিল রায়দাশবাড়িতে। যা ব্রহ্মপুত্র নদের গর্ভে বিলীন হয়েছে অনেক আগেই। পরে গাইবান্ধা সদর উপজেলার উত্তর ফলিয়ায় কিছু জমি ক্রয় করে বসবাস শুরু করেন। প্রথম দিকে সেখানে টিনের ঘর থাকলেও বর্তমানে সেখানে করেছেন রাজকীয় বাড়ি।
এছাড়া দেলোয়ার হোসেন তার শ্বশুর বাড়িতে স্ত্রী নাজমিন নাহার মিনির নামে ও ফলিয়ার বিলে কমপক্ষে সাত থেকে আট বিঘা আবাদি জমি ক্রয় করেন।

একজন অবসরপ্রাপ্ত সৈনিক কিভাবে কোটি কোটি টাকার সম্পদ ক্রয় করেন, তা নিয়ে জনমনে রয়েছে নানান প্রশ্ন।

সুধী মহলের দাবি, এই দেলোয়ার হোসেনের আয় বহির্ভূত সম্পদের উৎস বের করে আইনের আওতায় নেয়া দরকার তাঁকে।

দেলোয়ার হোসেনকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলেই তার আয় বহির্ভূত সম্পদের প্রকৃত হিসাব সহ এর সাথে জড়িত কে বা কাহারা রয়েছে তা বেরিয়ে আসবে।

এসব বিষয়ে সাবেক সেনা সদস্য দেলোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি ২৫ লাখ টাকা একটি জমির কাগজ শুধু দেখাতে পেরেছেন। এছাড়া অন্য কোন কাগজ দেখাতে পারেন নি এবং কোটি টাকার সম্পদ কিভাবে ক্রয় করলেন এর সঠিক কোনো জবাব দিতে পারেনি।

 

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ