শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

সাভারে অসহায় বৃদ্ধার জমি দখল করতে চায় প্রভাবশালীরা

রিপোর্টার নাম / ১১৪ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

 

 

মোঃ শান্ত খান :

ঢাকার সাভারে প্রভাবশালীরা জমি দখল করতে একটি অসহায় পরিবারের বিরুদ্ধে বছরের পর বছর মিথ্যে মামলা ও বিভিন্নভাবে হয়রানি মূলক নির্যাতন করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে নির্যাতিত পরিবারের জমির মালিক এক অসহায় বৃদ্ধা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

জানা গেছে ১৯৯৭ সালে উপজেলার উত্তর মেইটকা গ্রামের মোঃ শামসুর রহমান ১৩ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর শামসুর রহমানের নামে যথারিতি নামজারি হয় এবং তিনি জমি দখলে নিয়ে বসবাস করতে থাকেন। জমির মৌজা- বরতৈল, খতিয়ান- আর.এস-৫২, দাগআর.এস- ২৪৫।

২০১২ সালে শামসুর রহমান তার স্ত্রী মোছাঃ শামসুন নাহারকে হেবা করে ওই ১৩ শতাংশ জমি লিখে দেন, যার নামজারির খতিয়ান- ১১০৯, বিডিএস খতিয়ান- ৫৮৫, বিডিএস দাগ- ৬৮৪।

বর্তমান সন পর্যন্ত খাজনা দিয়ে দখলে আছেন তারা। ঝাউচর বরতৈল বাজার গ্রামের প্রভাবশালীদের নজরে পড়ে ওই জমি। বিভিন্নভাবে জমিটি দখল করতে মরিয়া হয়ে উঠে তারা। শুরু হয় নানা ধরনের হয়রানি মূলক নির্যাতন। তাদের এমন হয়রানি মূলক ও মানসিক নির্যাতনে ধুকে ধুকে মারা যান শামসুর রহমান।

এই সুযোগে ওই প্রভাবশালীদের মধ্যে হেমায়েতপুরের ঝাউচর বরতৈল বাজার গ্রামের কছুমদ্দিনের ছেলে মোঃ জহির, ছামির আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম, মোজাম্মেলের ছেলে মোঃ এমদাদ, রাজধানীর জিগাতলার মোঃ শরাফত উল্লাহর ছেলে মোঃ নূর নবী, সনাতনগড়ের মোস্তাফিজুর রহমানের ছেলে মোজাম্মেল হোসেন সহ আরো স্থানীয় লোকজন এলাকার প্রভাবখাটিয়ে ওই বৃদ্ধার জমি বর্তমানে দখল করতে চেষ্টা করছে। এ বছর তাদের রোপনকৃত পাটশাকের উপর অসৎ উদ্দেশ্যে ধইনচা দানা ছিটিয়ে দেয়, পেয়ারা গাছ, সুপারি গাছ, কাঠ গাছ তুলে ফেলে দিয়ে জমিতে যেতে ভয়ভীতি দেখায়। জমির ওয়াল বাউন্ডারী ভেঙ্গে ফেলে ও তাদের নামীয় সাইনবোর্ডের নাম মুছে দেয়।
অসহায় বৃদ্ধা শামসুন নাহারের ছেলে সামিউর রহমান জানান, এ পর্যন্ত তারা আমার বড় ভাই মোঃ অহিদুর রহমান, আমার মা ও বোন জামাইয়ের নামে মিথ্যে চাঁদাবাজি মামলা দিয়ে অনেক হয়রানি, অর্থনৈতিক ক্ষতি ও সম্মান হানি করেছে। প্রতিনিয়ত ওই ভূমিদস্যুদের হুমকিতে আমরা পরিবারের সকলে নিরাপত্তাহীনতায় ভুগছি।
তার বড় ছেলে অহিদুর রহমান বলেন, আমার বাবা শামসুর রহমান তাদের এরকম হয়রানী মূলক অত্যাচারে অসুস্থ হয়ে ধুকে ধুকে মারা যায়।

জমিতে আমরা শাকসবজি ও ফসল লাগালে সেগুলো তারা নষ্ট করে দিচ্ছে। তাদের অত্যাচারে আমার মা অত্যাধিক পরিমানে মানসিক চাপ সহ্য করতে না পেরে একই কারণে হৃদরোগে আক্রান্ত।

অসহায় বৃদ্ধা শামসুন নাহার জানান ভূমিদস্যুদের অত্যাচারে আমার স্বামী অসুস্থ হয়ে ধুকে ধুকে মারা গেছে। এখন এই ভূমিদস্যু জহির, সাইফুল গংদের অত্যাচারে আমি হার্ডএ্যাটাক করেছি। জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে আমি ভর্তি থেকে চিকিৎসা নিয়েছি। এখন বাসায় এসেও ওদের জন্য শান্তি পাচ্ছিনা। আমার স্বামীর সম্পত্তি রক্ষায় এভাবে অত্যাচারের শিকার হচ্ছি। এতো কিছুর পরও এর প্রতিকার পাচ্ছিনা।

এ ব্যাপারে অভিযুক্ত জহিরের সাথে কথা বলতে তাঁকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে কল করলেও তিনি জহির নয় বলে অস্বীকার করেন।

আরেক অভিযুক্ত সাইফুল ইসলাম বলেন, জমি তাদের হলে তারা কাগজপত্র নিয়ে বসে সমাধান করতে পারে। এছাড়া জমির ব্যাপারে আমি কিছু জানিনা। আমাকে অযথা অভিযুক্ত করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *