মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

সরকারি রাস্তা দখলে চরম ভোগান্তি, অবরুদ্ধ শতাধিক পরিবার

রিপোর্টার নাম / ১১৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

 

 

রফিকুল ইসলাম রফিক,  কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার, থেতরাই ইউনিয়নের, হারুনেফড়া মৌজায় ছাইতনের তল থেকে শান্তিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত, ১৪ ফুট প্রশস্ত সরকারি কাঁচা রাস্তা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ ও বৃক্ষরোপণের অভিযোগ উঠেছে, স্থানীয় প্রভাবশালী কয়েকজনের বিরুদ্ধে।

রবিবার (১৫ জুন ২০২৫) বিকাল ৩ টায় সরেজমিনে দেখা যায়, রেকর্ড মূলে প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের রাস্তাটি প্রস্থ ১৪ ফুট হলেও রাস্তা জুড়ে সুপারির বাগান, পুকুর, খড়ের গাদা, ঘর উঠিয়ে পুরো রাস্তাটি বন্ধ করে দেয়া হয়েছে। এ অবস্থায় রাস্তাটির অস্তিত্ব নেই বললেই চলে।

এ অবস্থায় জনগণের চলাচলে মারাত্মক ভোগান্তি দেখা দিয়েছে। অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে।

এলাকাবাসীর পক্ষ থেকে উলিপুর উপজেলা প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় ইউনিয়ন পরিষদ ও কুড়িগ্রামের অস্থায়ী সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগে রাস্তা দখলের পেছনে রাজনৈতিক প্রভাব, হুমকি ও এলাকাবাসীকে জিম্মি করে রাখার বিষয়ও উল্লেখ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা প্রবীণ যতিন চন্দ্র (৮০) বলেন, “আমার জন্মের পর থেকেই এই রাস্তায় চলাফেরা করছি। এখন আর এই রাস্তা দিয়ে চলা যায় না। মাটি ফেলে উঁচু করে রেখেছে, গাছ লাগিয়েছে, ঘর তুলেছে। আমরা চলব কিভাবে?”

আমেনা বেগম (৫০), গৃহবধূ, জানান, “একসময় গরুর গাড়িও চলত এই রাস্তা দিয়ে। এখন বাড়ির সীমানা আগাতে আগাতে পুরো রাস্তা দখল হয়ে গেছে। মেয়ে স্কুলে যেতে পারে না ঠিকমতো। রিকশাও ঢুকতে পারে না।”

শিক্ষার্থী তানভীর ইসলাম (১৪) জানায়, “প্রতিদিন স্কুলে যেতে কাঁদা পেরিয়ে ছোট ছোট গর্তে পড়ে যাই। বর্ষাকালে তো আর যাওয়া যায় না।”

সচেতন নাগরিক ও সমাজকর্মী সালাউদ্দিন (৪০) বলেন, “এই রাস্তাটি পুরো অঞ্চলের মানুষের চলাচলের একমাত্র পথ। রাস্তা না থাকলে জরুরি সেবাও বন্ধ হয়ে যায়। কারণ অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি। আমরা সবাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। রাস্তা উদ্ধার করে চলাচলের উপযোগী করতে হবে।”

রাস্তা দখলের অভিযোগে অভিযুক্ত মোঃ মহুবর হোসেন (৫০) বলেন, “আমি ১৯ শতক জমি কিনেছি, ভোগ করছি ১৭ শতক। বাকি ২ শতক রাস্তা গেছে। আমার জমির হিসাব না মিলিয়ে আমি জায়গা ছাড়ব না। ওরা নিজেরা জমি ঠিক করুক আগে।”

অন্যদিকে মোঃ রবিউল ইসলাম ও রবিউল, নামেও অভিযোগ উঠেছে, যাঁরা রাস্তার মধ্যে স্থাপনা তৈরি করেছেন, সেচযন্ত্র বসিয়েছেন এবং রাস্তার মধ্যে গরুর খড় রাখছেন।

স্থানীয় বাসিন্দা ও অভিযোগকারী মোঃ আইনুল হক এবং মোঃ আইনুল ইসলাম বলেন, “আমরা লিখিতভাবে সব দপ্তরে অভিযোগ দিয়েছি—উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন পরিষদ এবং কুড়িগ্রামের অস্থায়ী সেনা ক্যাম্পেও। কিন্তু এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দখলদাররা উল্টো হুমকি দিচ্ছে।”

এ বিষয়ে জানতে চাইলে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, “অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি রাস্তা কেউ দখল করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

“সরকারি রেকর্ড অনুযায়ী রাস্তার সীমা নির্ধারণ করে দখলকারীদের উচ্ছেদ করতে আমরা প্রস্তুত। স্থানীয়দের সহযোগিতা থাকলে দ্রুত সমস্যা সমাধান করা যাবে।”
উলিপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি, জিল্লুর রহমান বলেন, সরকারি রেকর্ড রাস্তা কেউ দখল করে থাকতে পারবে না, আমরা তদন্ত করে, সত্যতা পেলে আইনানুপ ব্যবস্থা গ্রহণ করব ।

এলাকাবাসীর দাবি: দ্রুত রাস্তা উদ্ধার ও পুনঃনির্মাণ, হারুনেফড়া গ্রামের শতাধিক পরিবার এই একটি রাস্তার ওপর নির্ভরশীল।
তাই এলাকাবাসীর জোরালো দাবি, অবৈধ দখলদারদের উচ্ছেদ করে দ্রুত রাস্তা উদ্ধার ও পুনঃনির্মাণ করা হোক। প্রয়োজনে সেনা বাহিনী কিংবা জেলা প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ দাবি করছেন তারা।

এলাকাবাসীর মতে, রাস্তা না থাকায় শুধু যাতায়াতের সমস্যা নয়, জীবনঝুঁকিতে পড়ছে অসুস্থ মানুষ, শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে, এমনকি জানাজা কিংবা মৃতদেহ বহন করতেও চরম বিপাকে পড়তে হচ্ছে।

 

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *