1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহে ইটভাটা থেকে নির্গত গ্যাসে জমির ফসল নষ্ট

সৌভিক পোদ্দার
  • Update Time : Saturday, May 31, 2025,
  • 260 Time View

সৌভিক পোদ্দার:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেলেমাঠ গ্রামে দুই’শ কৃষকের পাঁচ’শ বিঘা জমির ফসল স্টোন ব্রিকস নামে একটি ইটভাটা থেকে নির্গত বিষাক্ত গ্যাস, কালো ধোয়া ও গরম ছাই পড়ে নষ্ট হয়েছে। এ ঘটনায় ঘরে ঘরে কৃষকের কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে।

এদিকে জনরোষ থেকে বাঁচতে পলাতক রয়েছে ইটভাটা মালিক। কৃষকরা ক্ষতিপুরণের পাশাপাশি ওই মাঠ থেকে ইটভাটা উচ্ছেদের দাবি জানিয়েছেন। খবর পেয়ে ক্ষতিগ্রস্থ ফসলের মাঠ পরিদর্শন করেছেন মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা।

স্থানীয় হাসানুজ্জামান নামে এক কৃষক জানান, তাদের মাঠে পটল, ড্রাগন, কচু ও কয়েক’শ বীজতলা রয়েছে। শনিবার সকালে মাঠে গেয়ে তারা দেখেন সব ফসল পুড়ে গেছে। মাঠের প্রায় আড়াই কিলোমিটার জুড়ে ফসলের ক্ষতি হয়েছে। ফসল নষ্ট হওয়ায় পথে বসেছেন অন্তত ২০০ জন কৃষক।

তাদের অভিযোগ, স্টোন ব্রিক্স নামের ওই ইটভাটা কোনো নিয়ম-নীতি না মেনে দিনের পর দিন গরম ছাই ও কালো ধোঁয়া ছাড়ছিলো। ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তর ও মহেশপুর উপজেলা প্রশাসনের নাকের ডগায় এসব চললেও কেউ কোনো ব্যবস্থা গ্রহন করেনি।

ক্ষতিগ্রস্ত সন্টু মিয়া বলেন, শনিবার সকালে মাঠে যাওয়ার পর তার চোখমুখ জ্বলছে। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন রাতে স্টোন ব্রিক্স ইটভাটা থেকে গ্যাস ছাড়া হয়েছে। সেই গ্যাস ছড়িয়ে পড়েছে সারা মাঠ। পুড়ে গেছে মাঠের পর মাঠ ফসল।

কৃষক সাইফুল ইসলাম বলেন, ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরকে ঘুষ দিয়ে ইটভাটা মালিক জলিলপুর গ্রামের মনি সিটিগোল্ট ও হুদা শ্রীরামপুর গ্রামের রফিকুল ইসলাম বছরের পর বছর ফসলী জমি এলাকায় ইটভাটা চালিয়ে যাচ্ছেন। পরিবেশ অধিদপ্তরের ঝিনাইদহ কর্মকর্তার অপসারণ দাবী করেন কৃষকরা।

কৃষক আব্দুল আলীম জানান, আমি ঋণ নিয়ে ১০ বিঘা জমিতে কলা, কচু, পেয়ারা ও পেঁপের আবাদ করেছি। সেগুলো শেষ হয়ে গেছে। কৃষক রজব আলী ও খায়রুল ইসলাম বলেন, তাদের এলাকায় ৫ শ’ বিঘা জমির ফসল পুড়ে গেছে। তারা ইটভাটা মালিকের কাছে ক্সতি পুরণ দাবী করেন।

মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন বলেন, শনিবার (৩১ মে) সকালে ন জানতে পারি ইটভাটার বিষাক্ত গ্যাস ও ধোয়ায় মহেশপুর বেলেমাঠে কৃষকের প্রায় ৫শ’বিঘা ফসলের জমির ক্ষতি হয়েছে। ড্রাগণ, মুখি কচু, মরিচ, পেপে, কলাগাছ, পটলসহ সকল ফসলের পাতা পুড়ে গেছে। এতে করে এসব ফসলের ফলনে বড় একটা প্রভাব পড়বে। কৃষকের কি পরিমান ক্ষতি হতে পারে তার একটা তালিকা করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান।

এ ব্যপারে ইটভাটা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তিনি বিক্ষুব্ধ কৃষকদের রোষানল এড়াতে পলাতক রয়েছেন বলে কৃষকরা জানিয়েছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ