1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

খুলনায় ভৈরব নদী হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার।

মো: তৌহিদ উদ্দিন শেখ
  • Update Time : Saturday, May 31, 2025,
  • 152 Time View

মো: তৌহিদ উদ্দিন শেখ:

খুলনার শহরের ৬ নাম্বার ঘাট এলাকা খালিশপুরের ভৈরব নদীতে ভেসে থাকা অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত২৯ মে বিকাল ৫টার দিকে খালিশপুর থানার ৬নং মাছ ঘাট এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে মরদেহটি ভেসে যেতে দেখে তাৎক্ষণিকভাবে খালিশপুর থানাকে অবহিত করা হয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে সদর নৌ-পুলিশকে বিষয়টি জানায়।
মরদেহের পরনে ছিল বুলু রঙের গেঞ্জি এবং কালো প্যান্ট। মাথায় চুল ছিল তুলনামূলক কম। মৃতদেহটি সনাক্ত করা সম্ভব হয়নি এখনো।
সদর নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ বাবুল আক্তার জানান,খালিশপুর থানা থেকে বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং যথাযথ প্রক্রিয়ায় মরদেহ উদ্ধার করি। মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকার মানুষজনের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ