1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

নন্দনপুর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও মিলাদ মাহফিলে হেলাল

এস এম নুর ইসলাম:
  • Update Time : Saturday, May 31, 2025,
  • 204 Time View

এস এম নুর ইসলাম:

খুলনা রূপসা২ নং শ্রীফলতলা ইউনিয়নের ৭,৮,৯ , নং ওয়ার্ড নন্দনপুর বটতলা মোড় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাবারক বিতরন অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথি উপস্থিত
ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা ৪ আসনে ধানের শীষের কান্ডারী আজিজুল বারী হেলাল বক্তব্যে বলেন ।
স্বাধীনতার পর জাতি যখন চরম হতাশায় নিমজ্জিত, নেতৃত্ব যখন দিশাহীন—ঠিক সেই সময়েই আবির্ভাব ঘটে জিয়াউর রহমানের। তাঁর নেতৃত্বে এক নতুন সম্ভাবনার দিগন্ত খুলে যায়। বাংলাদেশের জনগণ তখন নতুন করে নিজেদের আত্মপরিচয় খুঁজে পেতে শুরু করে।
তাঁর ব্যক্তিত্ব ছিল শক্তিশালী, ভাবনায় ছিল স্বচ্ছতা আর চিন্তায় ছিল দেশপ্রেম। সততা, কর্তব্যনিষ্ঠা এবং ত্যাগের যে উদাহরণ তিনি রেখেছেন, তা আজও কোটি মানুষকে আলোড়িত করে। একজন সৈনিকের মতো দৃঢ়চেতা মন নিয়ে তিনি আত্মনিয়োগ করেন দেশ গঠনের কাজে।
বাংলাদেশের ৬৮ হাজার গ্রাম যেন তাঁর মানসপটে গাঁথা ছিল। মানুষের হৃদয় কীভাবে জয় করতে হয়—তা তিনি জানতেন বলেই গ্রামের মাটিতেই ছিল তাঁর দিনের শুরু। এই মাটির টানেই তিনি নিজেকে গড়ে তোলেন একজন খাঁটি দেশপ্রেমিক নেতা হিসেবে।

তিনি আরো বলেন,
শহীদ জিয়াউর রহমান কোনো আরাম প্রিয় রাজনীতিবিদ ছিলেন না। তিনি ছিলেন এক সংগ্রামী আদর্শবাদী, যিনি বিশ্বাস করতেন, একটি জাতিকে জাগাতে হলে আগে নিজেকে বিলিয়ে দিতে হয়। তাঁর রাজনৈতিক জীবন ও আদর্শ যেন একটি জীবন্ত ইতিহাস, যা থেকে শেখার আছে অনেক কিছু।
আজ যখন আমরা রাষ্ট্রনায়কের সঙ্কটে ভুগি, তখন শহীদ জিয়াউর রহমানের দূরদৃষ্টি ও আত্মত্যাগ আমাদের সামনে পথের দিশা দেখায়। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন—বাংলাদেশের ইতিহাসে এক অনন্য উচ্চতায়।আলোচনা সভা, দোয়া মাহফিল এবং খাবার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।আরো উপস্থিত ছিলেন জুলফিকার আলী জুলু মোল্লা খায়রুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রুনু মহসিন জমাদার শাকিল জমাদার শেখ মোঃ জাকির হোসেন শেখ মোঃ জাহিদুর রহমান জাকির জমাদার সাকিন জমাদার শামিম জমাদার মিজানুর রহমান খোকন হাওলাদার সুমন আহমেদ অহিদ খান নিয়ম মল্লিক টুটুল শেখ সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে তাবারক বিতরণ করেন গরিব ও অসহায়দের মাঝে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ