1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালিত

মাসুদুর রহমান:
  • Update Time : Saturday, May 31, 2025,
  • 124 Time View

মাসুদুর রহমান:

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৪তম শাহাদতবার্ষিকী। এসব আয়োজনের মধ্যে ছিল কুরআনখানী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচী ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ ইত্যাদি।

শুক্রবার (৩০ মে-২০২৫) বেলা ১২টায় দিনাজপুর জেলা মহিলা দলের উদ্যোগে জেল রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে গরিব অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন
জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ।

এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহম্মেদ, জেলা মহিলাদলের সভাপতি মিসেস জিনাত আরা, সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটিসহ বিএনপি ও মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ জুমা ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনাজপুর মেডিকেল কলেজ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া গরিব অসহায় রোগি ও তাদের স্বজনদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড্যাব দিনাজপুর জেলা শাখার আহবায়ক ডা. মোঃ হাফিজুর রহমান ও সদস্য সচিব ডা. মোঃ জিয়াউর রহমান জিয়া। এ সময় ড্যাবের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দিনাজপুর জেলা বিএনপি, পৌর বিএনপি, কোতয়ালি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল, তাঁতীদল, কৃষকদলসহ বিএনপি অন্যান্য অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ও ইউনিয়ন পর্যায়ে
শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিএনপি ও বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে গরিব অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সব কর্মসূচিতে জেলা ও পৌর বিএনপির সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ