1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

গাইবান্ধা সাদুল্লাপুরে ৪ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

মোঃ জাহিদ হোসেন জিমু:
  • Update Time : Saturday, May 31, 2025,
  • 141 Time View

মোঃ জাহিদ হোসেন জিমু:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহাসড়কের একটি যাত্রীবাহী বাস থেকে ৪ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়েছে। এ মাদকে জড়িত দুই নারীকেও গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলের দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের ইদিলপুরের একবারপুর নামক স্থানে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দল।

গ্রেফতার হওয়া নারীরা হলেন- নাটোরের লালপুর উপজেলার আরামবাড়ীয়া (মধ্যপাড়া) এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী আঙ্গুরা বেগম (৪৬) ও শফিকুল ইসলামের স্ত্রী রেখা বেগম সিমা (৪২)।

অভিযানিক দলটি জানায়, ওই সময় গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে একবারপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নাটোরগামী ফতেহ আলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা জব্দ করাসহ ওই দুই মাদক কারবারি নারীকে গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শাহ্ নেওয়াজ জানান, গ্রেফতারকৃত আঙ্গুরা বেগম ও সিমা বেগমের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ