1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

রূপসায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ নাজিম সরদার খুলনা:
  • Update Time : Thursday, May 29, 2025,
  • 156 Time View

মোঃ নাজিম সরদার খুলনা:

খুলনার রূপসা উপজেলার আইচগাতী এলাকার খান মোহাম্মদপুর মোশারফ এর মোড় থেকে ৬০০ পিস ইয়াবাসহ মোঃ ইব্রাহিম (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে খুলনা জেলার বরুইতলী এলাকার জনৈক কবির আহমেদের ছেলে।
গত বুধবার (২৮ মে) রাতে সে ইয়াবার একটি চালান নিয়ে আইচগাতী এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, মোঃ ইব্রাহিম স্থানীয় অজ্ঞাত এক মাদক কারবারীর কাছে ইয়াবার চালান পৌঁছে দিতে এসেছিল। তবে পুলিশের হাতে আটক হওয়ার আগেই সে মাদক কারবারীর পরিচয় প্রকাশ করেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ ওই কারবারীর নাম জানতে না পারলেও তার মোবাইল নম্বর সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে মোঃ ইব্রাহিমকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইচগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিকে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম দাবি করেছে, ইয়াবার মূল হোতা কক্সবাজারের বাসিন্দা, যার সাথে স্থানীয় এক মাদক কারবারী যোগাযোগ করেছিল। তবে ইব্রাহিম সেই মাদক কারবারীর নাম জানে না বলে দাবি করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সাথে জড়িত মূল কারবারী এবং কক্সবাজারের ইয়াবা চক্রের সাথে তার সম্পৃক্ততা খুঁজে বের করতে তদন্ত চলছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ