মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

লোকমান হোসেন:
ভান্ডারিয়ার কৃতি সন্তান সাবেক প্রতিমন্ত্রী ও পিরোজপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এবং মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টরের বেসামরিক কমান্ডার আলহাজ্ব নূরুল ইসলাম মঞ্জু’র ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাই হাওলাদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মনির হোসেন আকন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু,রুহুল আমিন মুন্সি,মোঃ আবুয়াল জমাদ্দার,অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ,আবুল কালাম মলাদ জমাদ্দার, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ওয়াশিম মান্নান উৎপল হাওলাদার,উপজেলা শ্রমিক দলের সভাপতি ঈমান আলী ও শ্রমিক দলের সাধারন সম্পাদক আল আমিন মুন্সী, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রনি ,উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ শাহিরাজ প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহফুজুর রহমান। দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।