1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র নেতার বাসার তালা ভেঙে চুরি

সৈয়দ রুবেল নড়াইল :
  • Update Time : Monday, May 26, 2025,
  • 125 Time View

সৈয়দ রুবেল নড়াইল :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,নড়াইল জেলা শাখার সদস্য সচিব শাফায়াত উল্লাহ’র বাসার তালা ভেঙে নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ মে) দিবাগত রাতে নড়াইল পৌরসভার মহিষখোলার ভাড়া বাসা থেকে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী শাফায়াত উল্লাহ জানান,গতকাল (শনিবার) দিবাগত রাতে আমি মহিষখোলার নিজ বাসায় তালা দিয়ে পৌরসভার বরাশুলায় আমার নানাবাড়ি ছিলাম। পরে  আজ (রবিবার) সকাল ৬ টা ৫০ মিনিটের দিকে এসে দেখি আমার বাসার গেটের তালা ভাঙা। এরপর ভেতরে ঢুকে দেখতে পাই, আলমারির কপাট খোলা এবং ড্রয়ারে রাখা সাড়ে ১৩ হাজার টাকা নেই। এছাড়াও আমার খাটের ড্রয়ারে রাখা সাড়ে চার হাজার টাকাও নেই। এছাড়াও ঘরে থাকা দুইটি মাটির ব্যাংক ভেঙে তার মধ্যে গচ্ছিত টাকা লুট করা হয়েছে। মাটির ব্যাংক দুইটিতে আনুমানিক ৪-৫ হাজার টাকা থাকার কথা।

এ বিষয়ে ভুক্তভোগী শাফায়াত উল্লাহ আরো বলেন, আমি একটি বেসরকারি মাদরাসায় পাঠদান করি। এর পাশাপাশি পাঁচটি টিউশনি করি। আমার মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা সমস্ত টাকা চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ চাইলে আশাকরি এ ঘটনার রহস্য উদঘাটন করে চুরি হওয়া অর্থ উদ্ধার করা সম্ভব হবে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, আমি এ বিষয়ে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ