1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

নিশ্ছিদ্র ভূমি সেবায় প্রযুক্তির ছোঁয়া—ডিমলায় ভূমি উন্নয়ন মেলা অনুষ্ঠিত

মোহাম্মদ আলী সানু বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : Monday, May 26, 2025,
  • 122 Time View

মোহাম্মদ আলী সানু বিশেষ প্রতিনিধিঃ

ডিমলায় প্রথম প্রহরে ফানুস উড়িয়ে ও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে শুরু হয় ভূমি উন্নয়ন মেলা।

রবিবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ হল রুমে উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমরানুজ্জামান।
আলোচনা সভায় বক্তব্য দেন,উপজেলা ভূমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. ফারজানা আক্তার। এছাড়াও বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ডিমলা থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহি,ডিমলা সাবরেজিস্ট্রার এ কে সুজা উদ্দিন, ভুমি সহকারী কর্মকর্তা মো.আজিজুল ইসলাম। এতে গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা ভূমি উন্নয়ন কর নিয়মিত প্রদান, ভূমির ডিজিটাল রেকর্ড সংরক্ষণ ও ভূমি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জনসেবার মান বাড়াতে অনলাইন নামজারি, খতিয়ান যাচাই, ও ডিজিটাল ম্যাপ ব্যবহারের মতো সেবাগুলোকে জনগণের কাছে সহজলভ্য করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার পথপ্রদর্শক হয়ে উঠছে এমন আয়োজন, যা জনসচেতনতা বৃদ্ধি ও সেবা সহজীকরণের নতুন দিগন্ত উন্মোচন করছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ