1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধভাবে মজুদ রাখা সরকারি বিতরণযোগ্য বস্তা ভর্তি চাল জব্দ

মোঃ জাহিদ হোসেন জিমু
  • Update Time : Saturday, May 24, 2025,
  • 141 Time View

মোঃ জাহিদ হোসেন জিমু:

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্যক্তি মালিকাধীন দুইটি খাদ্য গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা সরকারি বিতরণযোগ্য বস্তা ভর্তি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার ২২ মে রাতে সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মিরপুর বাজারের ধান চাল ব্যবসায়ী লাজু মিয়ার খাদ্যগুদামে অবৈধভাবে ইউনিয়ন পর্যায়ে দুস্থ্য মহিলাদের খাদ্য সহায়তা প্রকল্পের আওতায় বিতরণযোগ্য ৩৬টি ও অপর আর এক ব্যবসীর কাছ থেকে ১টি সরকারি প্যাকেটজাত বস্তাসহ সর্বমোট ৩৭টি চালের বস্তা জব্দ করেছে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন।

গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ধান চাল পাইকারী ও খুচরা ব্যবসায়ী লাজু ও নজরুল মিয়ার খাদ্য গুদামে অবৈধ ভাবে ভি.ডবিøউ.বি এর চালের বস্তা মজুদ ও বিক্রির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ অনিক ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি ভাবে বিতরণযোগ্য বস্তা ভর্তি চাল জব্দ করেন। অভিযানকালে ২ ব্যবসায়ী পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে অবৈধভাবে সরকারি ভাবে বিতরণযোগ্য বস্তা ভর্তি চাল মজুদ রাখার অপরাধে মামলা দায়ের করা হয়।পরে জব্দকৃত বস্তা ভর্তি চাল সাদুল্লাপুর শহরে অবস্থিত ৩টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন এসিল্যান্ড জসিম উদ্দিন,মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস,স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ