1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

টঙ্গীতে হাসিব হত্যাকাণ্ডের বিচার ও খুনি জোবায়েরের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক :
  • Update Time : Tuesday, August 25, 2026,
  • 44 Time View

গাজীপুর মহানগরীর টঙ্গীতে মঞ্জুরুল ইসলাম হাসিব হত্যাকাণ্ডের বিচার এবং অভিযুক্ত জোবায়েরের সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে টঙ্গীর পাগার এলাকায়, ৪৩ নং ওয়ার্ডের জোবায়েরের বাড়ির সামনে স্থানীয় এলাকাবাসী, নিহতের স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে খুনি জোবায়েরের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, মঞ্জুরুল ইসলাম হাসিবকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি টঙ্গীর ৪৩ নম্বর ওয়ার্ডে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিহতের বাবা ডা. মো. তফিকুল ইসলাম, সাফাত আহমেদ, আশিফ ফেরদৌস তমাল, মীর হোসেন মীর, সিফাতুর রহমান মাহিম, ইমরান হাসান অনিক, আকাশ হোসেন, মেহেরাজ আলম, জিনাত জাহান, কাজল, মেহেদী, শাহাদাত, রাসেল, জুয়েল, হাকিমুল ইসলাম, সালেহা ইয়াসিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

উল্লেখ্য, গত ৬ জুলাই গাজীপুর মহানগরীর টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডের জোবায়েরের বাড়ির সামনে অভিযুক্ত জোবায়েরের হামলায় মঞ্জুরুল ইসলাম হাসিব গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউ লাইফ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয় এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন স্থানীয়রা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ