1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণাকালে খানসামায় ২ জন আটক

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি, দিনাজপুর:
  • Update Time : Monday, August 24, 2026,
  • 37 Time View

দিনাজপুরের খানসামায় ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার সময় দুইজনকে আটক করেছে খানসামা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ওয়্যারলেস সেট, মোবাইল ফোন, ব্যাংকের চেক ও এটিএম কার্ডসহ একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

(২২ আগস্ট)  সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে খানসামা থানাধীন ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া চেয়ারম্যানপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের বসতবাড়িতে পুলিশ পরিচয়ে প্রতারণা করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন ঠাকুরগাঁও সদর থানার গোয়ালপাড়া পূর্ব (শান্তিনগর) গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. আশরাফুল ইসলাম (৪৬) এবং সদর থানার বাংরোট গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. মানিক হোসেন (৪৫)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে দুটি কালো রঙের BAOFENG ব্র্যান্ডের BF-888S মডেলের ওয়্যারলেস সেট, একটি realme C67 অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন মোবাইল ফোন—একটি কালো রঙের itel it2171 এবং অপরটি স্কাই ব্লু রঙের itel it2165—জব্দ করা হয়।

এ ছাড়া প্রিমিয়ার ব্যাংকের ৩০ হাজার টাকা উল্লেখিত ও স্বাক্ষরিত একটি চেকের পাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুটি এটিএম কার্ড, একটি কালো রঙের MAX ব্র্যান্ডের স্কুল ব্যাগ এবং কালো-লাল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় খানসামা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ