1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

নলছিটিতে ছুরিকাঘাতে মিন্টুকে হত্যাচেষ্টার অভিযোগ, দুইজনের বিরুদ্ধে মামলা

রিপোর্টার: সোহেল রানা
  • Update Time : Saturday, August 22, 2026,
  • 36 Time View

ঝালকাঠির নলছিটি উপজেলার ছোটপ্রমহর গ্রামে মো. মোজাম্মেল হক মিন্টু নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ওয়াসিম উদ্দিন ও জসিম উদ্দিনের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার স্বজনরা।
স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের ভাষ্য, ওয়াসিম উদ্দিন ও জসিম উদ্দিনের সঙ্গে মোজাম্মেল হক মিন্টুর পূর্ববিরোধ ছিল। এর জের ধরে একপর্যায়ে মিন্টুর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, ওয়াসিম ও জসিম দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে অতীতেও একাধিক মাদক মামলায় গ্রেপ্তার ও কারাভোগের অভিযোগ রয়েছে। বর্তমানে জামিনে এসে তারা এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
স্বজনদের দাবি, এসব কর্মকাণ্ডের ধারাবাহিকতায় মিন্টুর ওপর হামলা চালানো হয়েছে এবং হামলার উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা।
এদিকে অভিযুক্তদের পারিবারিক রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, তাদের বড় ভাই জামাল হোসেন স্থানীয় ইউপি সদস্য এবং আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের একটি পদে দায়িত্ব পালন করেছেন। আরেক ভাই মোস্তফা কামাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে অভিযুক্তরা এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন বলেও অভিযোগ করা হয়েছে।
তবে মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিক প্রভাব ব্যবহারের এসব অভিযোগের বিষয়ে ওয়াসিম উদ্দিন ও জসিম উদ্দিনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ