1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

সাভারে র‌্যাবের অভিযানে ৩ বিদেশি অস্ত্রসহ ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার

মোঃ সোহেল রানা
  • Update Time : Tuesday, August 18, 2026,
  • 42 Time View
সাভারের হেমায়েতপুর রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ৩টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি, ২টি হ্যান্ডকাপ ও ১টি ওয়াকিটকিসেটসহ শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান মো. আব্দুল হাকিম জোমাদ্দার ওরফে ‘হাইক্কা ডাকাত’কে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।
র‌্যাব জানায়, গত ১৬ আগস্ট ২০২৬ তারিখ রাতে র‌্যাব-৪ ও র‌্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে উল্লেখিত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহারের বরাত দিয়ে জানানো হয়, গ্রেপ্তার আব্দুল হাকিম জোমাদ্দার একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত। চক্রটি বিভিন্ন এলাকায় ভুয়া ডিবি পুলিশ ও র‌্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিল বলে র‌্যাবের দাবি।
র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
র‌্যাবের তথ্য অনুযায়ী, আব্দুল হাকিম জোমাদ্দার প্রায় ১৩ মাস আগে টাঙ্গাইলে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছিল এবং ২৩ দিন আগে জামিনে মুক্তি পায়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ১৮টির অধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ