1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

দিনাজপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : Sunday, August 9, 2026,
  • 44 Time View

দিনাজপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন-১’-এ এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম, সামাজিক শৃঙ্খলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট দপ্তর ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় দিনাজপুর জেলার বিভিন্ন নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্যরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

এছাড়া উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব  সাদিক রিয়াজ চৌধুরী, , দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এবং দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।

সভায় আরও উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির, দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম (সেবা), সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ গোলাম রসুল রাখি, জেলা পরিষদের চেয়ারম্যান ও দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান কচিসহ বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুদৃঢ় রাখতে মাদক, সন্ত্রাস, চোরাচালান, অপরাধ প্রবণতা এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করার বিষয়েও আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সমন্বিত উদ্যোগের মাধ্যমে দিনাজপুরকে আরও শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় জননিরাপত্তা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ